সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৩:২৭ এএম
বাকি প্রার্থীদের পেছনে ফেলে কনজারভেটিভ পার্টির নিবন্ধিত সমর্থকদের কাছে পাঠানো ব্যালটে নিজেদের নাম নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের সাবেক-বর্তমান দুই পররাষ্ট্র মন্ত্রী।
টেরিজা মে-র স্থলাভিষিক্ত ঠিক করতে টোরি সাংসদদের সিরিজ ভোট শেষে বরিস জনসন ও জেরমি হান্টই শীর্ষ দুটি স্থান দখল করেছেন বলে জানিয়েছে বিবিসি।
বৃহস্পতিবার চতুর্থ ও পঞ্চম দফার ভোটে একে একে বাদ পড়েছেন শীর্ষ চারে থাকা সাজিদ জাভিদ ও মাইকেল গোভ।
শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বির একজনকে বেছে নিতে এখন কনজারভেটিভ পার্টির এক লাখ ৬০ হাজার বা তারও বেশি নিবন্ধিত সদস্য ভোট দেবেন।
নির্বাচিত ব্যক্তি কনজারভেটিভ পার্টির শীর্ষ পদে বসার পাশাপাশি টেরিজা মে-র মেয়াদের বাকি অংশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
কনজারভেটিভ পার্টির এ বিস্তৃত ভোটের ফল জুলাইয়ের শেষ দিকে জানা যেতে পারে।
নেতৃত্ব দৌড়ে ছিটকে পড়াদের অনেকেই বরিস জনসনের প্রচারণা দলের বিরুদ্ধে ‘কৌশলগত ভোট বিনিময়ের’ অভিযোগ তুলেছে।
সম্ভাবনাময় প্রার্থীদের ছেঁটে ফেলতে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে থাকা জনসনের সমর্থকদের একাংশ তুলনামূলক দূর্বল প্রার্থীদের ভোট দিয়েছেন বলেও ভাষ্য তাদের।
সাবেক পররাষ্ট্র মন্ত্রীর প্রচারণা শিবির এ ধরনের কোনো কিছুর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
টোরি সাংসদদের ফাইনাল রাউন্ডের ভোটে দ্বিতীয় হওয়া হান্ট চূড়ান্ত লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
“সামনের দিনগুলোতে জনসনকে তার জীবনের সেরা লড়াইয়ে নামতে হবে,” বলেছেন তিনি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত