অপরিবর্তনীয় বন্ধুত্বের প্রশংসায় কিম

bcv24 ডেস্ক    ১০:০৫ পিএম, ২০১৯-০৬-২১    596


অপরিবর্তনীয় বন্ধুত্বের প্রশংসায় কিম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্তর কোরিয়া সফরে বেইজিং-পিয়ংইয়ংয়ের ‘অজেয়, অপরিবর্তনীয়’ বন্ধুত্বের ভূয়সী প্রশংসা করেছেন কিম জং উন।

উত্তরের এ শীর্ষ নেতা বৃহস্পতিবার শি-র সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন বলে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ায় শি-র এটাই প্রথম রাষ্ট্রীয় সফর। দুইদিনের এ সফর শুক্রবার শেষ হওয়ার কথা।

নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বেইজিংয়ের পরিচিতি থাকলেও সাম্প্রতিক সময়ে তাতে খানিকটা ভাঁটা পড়েছে বলে পর্যবেক্ষকদের অনুমান।

উত্তরের পরমাণু কর্মসূচি ও পিয়ংইয়ংয়ের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞায় চীনের সমর্থন নিয়েই এ টানাপোড়েন বলেও ভাষ্য তাদের।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগেই চীনের প্রেসিডেন্টের উত্তর কোরিয়া সফর নিয়ে আন্তর্জাতিক মহলেও বেশ কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহখানেক পরে হতে যাওয়া ওই জি-২০ সম্মেলনে শি-র সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন ও উত্তর কোরিয়ার আলাদা আলাদা বিষয় নিয়ে দ্ব›দ্বও চলছে। বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের বিরোধ বাণিজ্য নিয়ে, পিয়ংইয়ংয়ের সঙ্গে বিরোধ কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণ নিয়ে।

শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’তে শি-র সফর ব্যাপক গুরুত্ব পায়।

“আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির যে জটিল ও গুরুতর পরিবর্তন ঘটছে, তখন দুই নেতা কোরীয় উপদ্বীপসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন,” বলেছে তারা।

কিম এ বৈঠককে দুই মিত্র দেশের ‘অজেয় ও অপরিবর্তনীয়’ বন্ধুত্ব প্রদর্শনের সুযোগ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন, বলেছে কেসিএনএ।

বৈঠকে শি কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণ নিয়ে উত্তর কোরিয়ার অবস্থানে পূর্ণ সমর্থন দিয়েছেন এবং পিয়ংইয়ং ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহতের ওপর জোর দিয়েছেন, জানিয়েছে চীনা গণমাধ্যম। 

ফেব্রুয়ারিতে ভিয়েতনামে ট্রাম্প-কিম দ্বিতীয় শীর্ষ বৈঠকের পর এবারই প্রথম শি-কিম বৈঠকে মিলিত হলেন। হ্যানয়ের ওই বৈঠকটি কোনো চুক্তি ছাড়াই ভেস্তে গিয়েছিল।

উত্তর কোরিয়ার ক্ষমতায় আসায় পর থেকে এ নিয়ে ৪ বার চীন সফর করেছেন কিম।

অন্যদিকে ২০০৫ সালে চীনের তৎকালীন প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সফরকালে উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন কিমের বাবা কিম জং ইল।

উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের কারণে দেশটির ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। বেইজিং এসব নিষেধাজ্ঞায় সমর্থন দিলেও শি-র এবারের সফর দুই দেশের সম্পর্কের উন্নতিতে ভ‚মিকা রাখবে বলেই ধারণা করা হচ্ছে।



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত