সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৩:২৮ এএম
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার কুল্লু জেলার পাহাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৯ বলা হলেও, কর্তৃপক্ষ পরে আহতদের মধ্যে আরও ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বানজার থেকে গাড়াগুসানির দিকে রওনা দেওয়া বাসটিতে যাত্রীর সংখ্যা অন্তত ৬০ ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। যাত্রীদের অনেকেই বাসটির ছাদে বসে গন্তব্যে যাচ্ছিলেন বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের।
নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি; তাদের বেশিরভাগই কাজ শেষে কিংবা স্কুল থেকে ফিরছিলেন বলে কুল্লুর পুলিশপ্রধান শালিনি অগ্নিহোত্রী জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে দ্রুতগতিতে চলা বাসটি নিয়ন্ত্রণ হারানোর পর ধারালো ও খাড়া বাঁক থেকে গড়িয়ে ৫০০ ফুট নিচের গভীর গিরিখাতে পড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমের ছবিতে দুমড়ে মুচড়ে পড়ে থাকা বাসটির পাশে স্বেচ্ছাসেবক ও জরুরি বিভাগের কর্মীদের উদ্ধার কাজ চালাতে দেখা গেছে।
হতাহতদের বেশিরভাগই কুল্লুর বাসিন্দা, জানিয়েছে এনডিটিভি। জেলা প্রশাসন নিহত ও আহতদের পরিবারপ্রতি ৫০ হাজার রুপি তাৎক্ষণিক সাহায্য দেওয়ারও ঘোষণা দিয়েছে। দুর্ঘটনা ও প্রাণহানিতে গভীর দুঃখ পাওয়ার কথা জানিয়ে ট্ইুট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে সড়ক দুর্ঘটনার ঘটনা নিত্যনৈমিত্তিক। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেবল হিমাচল প্রদেশেই ৩০ হাজারের বেশি দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে।
এসব দুর্ঘটনায় ১১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া; আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫০ হাজার।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত