সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৩:২৬ এএম
বিতর্কিত প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে হংকংয়ের হাজার হাজার মানুষ পুলিশের প্রধান কার্যালয় ঘিরে রেখে আন্দোলন করছে।
আন্দোলনকারীদের কারণে ‘গুরুত্বপূর্ণ জরুরি সেবা’ ব্যাহত হচ্ছে জানিয়ে পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে বলে শুক্রবার জানায় বিবিসি।
হংকং সরকার প্রস্তাবিত একটি প্রত্যর্পণ বিল নিয়ে গত সপ্তাহ থেকে এশিয়ার গুরুত্বপূর্ণ এই বাণিজ্য নগরীতে টানা বিক্ষোভ চলছে। কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে,আটক করা হয়েছে কয়েকজনকে।
প্রস্তাবিত ওই বিলে হংকংয়ের আদালতের অনুমতি সাপেক্ষে ফৌজদারি অপরাধে অভিযুক্ত সেখানকার যে কোনো বাসিন্দাকে তাইওয়ান,ম্যাকাউ কিংবা চীনের মূলভ‚খন্ডে বিচারের জন্য পাঠানোর সুযোগ রাখা হয়।
বেইজিংপন্থি হংকং সরকারের যুক্তি ছিল, প্রত্যর্পণের সুযোগ না থাকায় হংকং চীনের অন্যান্য অংশের অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
অন্যদিকে, সমালোচকদের আশঙ্কা, ওই আইন ব্যবহার করে চীন হংকংয়ের গণতন্ত্রপন্থি রাজনীতিবিদদের ওপর ছড়ি ঘোরাতে পারবে। সেইসঙ্গে হংকংয়ের বেইজিংবিরোধী হিসেবে পরিচিতরা কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণাধীন চীনের বিচার ব্যবস্থার জালে আটকা পড়ে যাবেন।
বিলের বিরুদ্ধে লাখ লাখ মানুষ বিক্ষোভ শুরু করলে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম শুরুতে বিলটি স্থগিত করেন। কিন্তু তাতে বিক্ষোভকারীদের মন গলেনি। তারা বিলটি পুরোপুরি বাতিল করা এবং ক্যারি লামের পদত্যাগ দাবি করেন।
গণবিক্ষোভের মুখে গত রোববার হংকং সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ক্যারি লাম বিতর্কিত বিলের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।
যুক্তরাজ্য ১৯৯৭ সালে চীনের শাসনে হংকংকে ফিরিয়ে দেওয়ার পর থেকে হংকংয়ে ‘এক দেশ, দুই ব্যবস্থাপনার’ নীতি চলছে। তবে স্বাধীন বিচার ব্যবস্থাসহ কিছু ক্ষেত্রে সেখানে স্বাধীনতা আছে।
এশিয়ার গুরুত্বপূর্ণ এ বাণিজ্য নগরীরতে প্রায় ৭০ লাখ মানুষ বাস করে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত