ক্রাইস্টচার্চ ঘটনার পর প্রথমবার মুশফিক

bcv24 ডেস্ক    ১০:৫৮ পিএম, ২০১৯-০৪-১৩    561


ক্রাইস্টচার্চ ঘটনার পর প্রথমবার মুশফিক

ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন মুশফিকুর রহিম। মনে গেঁথে যাওয়া ভয় নিয়ে দেশে ফিরে ক্রিকেট থেকে বাইরেই ছিলেন তিনি। লম্বা ছুটি কাটিয়ে এই ব্যাটসম্যান শনিবার প্রথম হাতে নিয়েছেন ব্যাট।

নিউজিল্যান্ড থেকে ১৬ মার্চ দেশে ফিরে ঢাকায় কয়েকদিন কাটিয়েছিলেন মুশফিক। এরপর চলে যান জন্মস্থান বগুড়ায়। ক্রাইস্টচার্চ হামলার ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বৃহস্পতিবার ফেরেন মাঠে। আগামি ২২ এপ্রিল বিশ্বকাপের ক্যাম্প শুরুর আগে একাই প্রস্তুতি শুরু করেছেন তিনি রানিং সেশন দিয়ে। মিরপুরের গ্রাউন্ডে দৌড়ানোর ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মাঝে একদিন বিরতি দিয়ে শনিবার প্রথমবার ব্যাট হাতে নিয়েছেন মুশফিক। মিরপুরের একাডেমির নেটে আধা ঘণ্টার মতো ব্যাট করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

সামনের মাসের শেষে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপের দ্বাদশ আসর। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের স্বপ্ন বড়। সেই স্বপ্নের পাল ওড়াতে মিডল অর্ডারে মুশফিকের ভ‚মিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের সঙ্গে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের আগে নিজেকে ফিরে পেতে তাই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি।

নিউজিল্যান্ড সফরে ১০ ফেব্রুয়ারির প্রস্তুতি ম্যাচে নতুন করে পাঁজরের চোটে পড়েছিলেন মুশফিক। যদিও ব্যথা নিয়েই খেলেন ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। তবে অবস্থা আরও খারাপ হওয়ায় মিস করেন সফরের প্রথম দুই টেস্ট। শেষ টেস্টে খেলার সম্ভাবনা থাকলেও ক্রাইস্টচার্চ হামলায় ম্যাচটি পরিত্যক্ত হয়।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত