বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১২:৪৯ পিএম
নাটোরে পৃথক দুটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় তিনজন পিকআপ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সিরাজগঞ্জ সদরের মিরপুর এলাকার রাকিবুল হাসান (২৪), তাড়াশের কালুপাড়া গ্রামের আবু তাহের (৬০) ও মাটিয়ামালিপাড়া গ্রামের রুহুল আমিন (৪২)।
আহতদের উদ্ধার করে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন। তিনি জানান, ঢাকা থেকে একটি পিকআপ ১০ থেকে ১৫ জন যাত্রী নিয়ে নাটোরের দিকে আসছিল। গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকায় সকাল ৬টার দিকে পিকআপটি পৌঁছালে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে পিকআপটি রাস্তার পাশে উল্টে ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় ট্রাক ও পিকআপটিকে জব্দ করা হয়েছে। তবে কোনো চালককেই আটক করতে পারেননি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
অন্যদিকে, নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় মাসুম হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার বনপড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম রাজশাহী মহানগরীর দামকুড়া থানার সোনাইকান্দি এলাকার খায়রুল ইসলামের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, মাসুম পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। তিনি মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাকের মোড়ে পৌঁছালে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ওই বাসের চালক মহাসড়কের রেজুর মোড় এলাকায় বাসটি রেখে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘাতক বাসটি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত