আন্দোলনকারী ছাত্রদল নেতাদের সংবাদ সম্মেলন আজ

bcv24 ডেস্ক    ০৯:০২ এএম, ২০১৯-০৬-২২    549

আন্দোলনকারী ছাত্রদল নেতাদের সংবাদ সম্মেলন আজ

বয়সসীমা না রেখে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে আন্দোলনকারী ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির নেতারা সংবাদ সম্মেলনে আসছে আজ শনিবার। 

দুপুর ১২টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত এ তথ্য নিশ্চিত করেন। 

সৈকত বলেন, আমাদের দাবি মেনে নেওয়া হবে, সার্চ কমিটির এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কিন্তু তাদের আশ্বাস বাস্তবায়নের কোনও লক্ষণ না দেখে এতদিন আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছি। কিন্তু এতদিনেও কোনও সমাধান পাইনি। কী নিয়ে সংবাদ সম্মেলন জানতে চাইলে সৈকত বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাবো। আর দাবি না মানলে শনিবারের পর থেকে কোনও অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে এর জন্য সার্চ কমিটির সদস্য ও বিএনপির সিন্ডিকেট নেতারা দায়ী থাকবেন। 

প্রসঙ্গত, ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত মার্চ মাসে সংগঠনটির সাবেক নেতাদের দিয়ে সার্চ কমিটি করে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে কমিটিতে আছেন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, ছাত্রদলের বিলুপ্ত কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। 

উল্লেখ্য, ‘বয়সসীমা না রেখে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে’ গত ১১ জুন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেওয়া ছাড়াও ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন সদ্য বিলুপ্ত ছাত্রদল কমিটির নেতাকর্মীরা। তারা অবস্থায় নেন দলটির কার্যালয়ের নিচের একটি রুমে। ২৪ ঘণ্টার মধ্যে এই সংকটের সমাধান দেওয়া হবে, সার্চ কমিটির নেতাদের এমন আশ্বাসে ওই দিন রাতে কার্যালয়ের তালা খুলে দেন ছাত্রদল নেতারা। কিন্তু দাবি মেনে না নেওয়ায় গত ১৩ জুন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছেন তারা। গত বৃহস্পতিবার দাবি মেনে নিতে বিএনপিকে দুই দিনের আল্টিমেটাম দেয় ছাত্রদল। সেই অনুযায়ী ২২ জুন আল্টিমেটাম শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংগঠনটির আন্দোলনরত নেতারা।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত