রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:০০ এএম
জাতীয় দলের খেলা হওয়া মানে যেন একটা উৎসব। তাই বড় একটি স্টেডিয়ামের কথা অনেক দিন ধরেই ঘুরেফিরে আসছে। সেই চিন্তা থেকেই পূর্বাচলে হবে অত্যাধুনিক ‘শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’। চলতি মাসে স্টেডিয়ামটির দৃশ্যমান কাজ শুরু হওয়ার কথা ছিল, তবে এখন পিছিয়ে সেটা শুরু হবে সামনের শীতে।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রকল্প ইমপ্লিমেন্টের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, চলতি মাস থেকেই স্টেডিয়ামের দখলের কাজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর সামনের শীত মৌসুমে শুরু হবে দৃশ্যমান কাজ। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর নাগাদ শুরু হবে স্টেডিয়াম নির্মাণের কাজ।
সভা শেষে বিসিবি সহ-সভাপতি মাহবুব আনাম সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টের প্রথম সভা অনুষ্ঠিত হলো। কীভাবে আমরা প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি, সেই সব নিয়ে আলোচনা হয়েছে এখানে। প্রধানমন্ত্রী এই জমিটি প্রতীকী মূল্যে আমাদের দিয়েছেন। এই মাসের (এপ্রিল) মধ্যেই আমরা মাঠের দখল পাওয়া নিয়ে কাজ করব। দখল পেলেই কাজের গতি বেড়ে যাবে।’
দৃশ্যমান কাজ কবে শুরু হবে, এমন প্রশ্নে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘স্টেডিয়ামের ফিজিক্যাল কাজ আগামি শীত মৌসুমের আগে করা হবে না। বিসিবি ইতোমধ্যে একটি কনসেপ্ট ড্রয়িং তৈরি করেছে। ওটাকে পরিপূর্ণ করা এবং এর মধ্যে আমাদের অন্য জিনিসগুলো যেমন- ড্রেসিং রুম থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই আসতে হবে।
আমরা আশা করছি কাজ শুরুর দুই বছরের মধ্যেই স্টেডিয়াম নির্মাণ শেষ হবে।’
প্রকল্পটি বাস্তবায়ন করতে বাইরে থেকে বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ দেওয়ার কথা শুনিয়েছেন মাহবুব আনাম। এটিকে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম করার লক্ষ্য বিসিবির, ‘আমাদের ইচ্ছে এই স্টেডিয়ামটা এমন একটা স্টেডিয়াম হবে, যেটা শুধু এই অঞ্চলেরই নয়, বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম হবে।’
অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ স্টেডিয়ামটির নাম হবে ‘দ্য বোট- শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’। স্টেডিয়ামের সঙ্গেই থাকছে ক্রিকেট একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুইমিং পুল ও জিমনেশিয়ামসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা। থাকবে পাঁচতারকা হোটেলও। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা হবে অন্তত ৫০ হাজার। গত ৭ ফেব্রুয়ারি আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে স্টেডিয়ামের মডেল উদ্বোধন করে বিসিবি।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত