শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:০০ এএম
১৯৯৪ সালের ১ জুলাই নাসিরউদ্দিন শাহ, সুনীল শেঠি, অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন অভিনীত ‘মোহরা’ ছবিটি মুক্তি পায়। আর এই ছবির একটা গান গত শতকের নব্বই দশকের অন্যতম সেরা রোমান্টিক গান হিসেবে জয় করে নেয় দর্শকের হৃদয়। ছবির ‘টিপ টিপ বরষা পানি’ গানে বৃষ্টিতে হলুদ রঙের শাড়িতে রাভিনা ট্যান্ডনের নাচ এখনো অনেক দর্শকের চোখে লেগে আছে।
সবকিছু ঠিক থাকলে বলিউডের বড় পর্দায় আবারও ফিরে আসবে ‘টিপ টিপ বরষা পানি’, তবে রাভিনা ট্যান্ডনের জায়গায় এবার দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। আর অক্ষয় কুমারের জায়গা থাকবে অক্ষত। সেখানে আবারও দেখা যাবে অক্ষয় কুমারকেই। তবে বড় পর্দায় দর্শক যখন আবারও গানটি উপভোগ করবেন, তত দিনে এই দুই অক্ষয়ের মাঝে সময়ে ব্যবধান হয়ে যাবে ২৬ বছর।
বরাবরই পর্দায় ক্যাটরিনা কাইফ আর অক্ষয় কুমারের রসায়ন দর্শকের হৃদয় জয় করেছে। অনেক দিন পর রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবিতে দেখা যাবে তাঁদের। আর সুখবরের ওপর সুখবর হলো, এই ছবিতে আইকনিক গান ‘টিপ টিপ বরষা পানি’ নতুন করে মাত করবে বলিউড। তাই ইনস্টাগ্রামে তা আগে থেকেই খবরটা জানিয়ে দিয়েছেন ছবির নায়ক অক্ষয় কুমার। লিখেছেন, ‘নতুন “টিপ টিপ বরষা পানি”-তে আমি ছাড়া অন্য কোনো অভিনেতা থাকলে খারাপ লাগত। এই গান আমার আর আমার ক্যারিয়ারের সঙ্গে মিশে আছে। প্রযোজক রতন জৈনকে যত ধন্যবাদ দেওয়া হোক না কেন, কম হয়ে যাবে। আজ এখানে দাঁড়িয়ে মনে হতে পারে, আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি। কিন্তু আমাদের আরও অনেক দূর পেছনেও ফিরে যেতে হবে।’
অক্ষয় কুমার এ সময় তাঁর আর রতন জৈনের একটা পুরোনো ছবিও পোস্ট করেছেন। বোঝা যাচ্ছে, নতুন ‘টিপ টিপ বরষা পানি’ গানের অংশ হতে পেরে যারপরনাই খুশি এই অভিনেতা। আরও একবার বলিউড নাচে-গানে বৃষ্টি আর প্রেমকে উদ্যাপন করবে। ক্যাটরিনা কাইফ অনেক দিন পর তাঁর প্রিয় সহকর্মীর সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ¡সিত। এই ছবিতে অক্ষয় কুমারকে দেখে যাবে ডিসিপি বীর সূর্যবংশীর চরিত্রে। আর ক্যাটরিনা কাইফ হবেন সেই পুলিশ কর্মকর্তার স্ত্রী। এ ছাড়া বিশেষ চরিত্রে অল্প সময়ের জন্য অজয় দেবগনকে ডিসিপি বাজিরাও সিংহাম, রণবীর সিংকে এসিপি সিমবা আর সালমান খানকে দেবীলাল সিংয়ের চরিত্রে দেখা যাবে।
সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের ২৭ মার্চ মুক্তি পাবে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস ও কেপ অব গুড হোপ ফিল্মজ প্রযোজিত ‘সূর্যবংশী’।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত