শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:০২ এএম
টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। এ ছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন অভিনেতা আহসান হাবিব নাসিম।
গতকাল উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ শেষে রাত ৮টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে সেলিম পেয়েছেন ৩২৫ ভোট। তিনি অভিনেতা তুষার খান ও মোহাম্মাদ মিজানুর রহমানকে পরজিত করেছেন। সাধারণ সম্পাদক হিসেবে নাসিম পেয়েছেন ৪২২ ভোট। তার প্রতিদ্ব›দ্বী ছিলেন মোহাম্মদ আবদুল হান্নান। তিনি পেয়েছেন ৩৫ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত তিনজন হলেন- আজাদ আবুল কালাম (৩৪৪), ইকবাল বাবু (২৭৪) ও তানিয়া আহমেদ (২৪৩)। যুগ্ম সাধারণ সম্পাদকের জন্য দুটি পদে নির্বাচিত হয়েছেন রওনক হাসান (২৮৪) এবং আনিসুর রহমান মিলন (২১৬)।
অর্থ সম্পাদক পদে মোহাম্মাদ নূর এ আলম নয়ন (৩২২), দফতর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম (১৭৭), অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু (২২৯), আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টি (২০২), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় (২৪২), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল (৩১০) নির্বাচিত হয়েছেন।
নতুন মেয়াদে কমিটির ৭টি কার্য নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন- নাদিয়া আহমেদ (৩৬৩), সেলিম মাহবুব (৩৫৫), জাকিয়া বারী মম (২৭৬), বন্যা মির্জা (২৬৮), মনিরা বেগম মেমী (২৪৩), শামস সুমন (২৩৮) ও রাজীব সালেহীন (২২৯)।
এর আগে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সকাল ১০টায় শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ৬০৬ জন ভোটারের মধ্যে এবার ৫১৮ জন ভোটার তাদের রায় প্রদান করেছেন।
এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল আলম সবুজ, মাসুম আজিজ ও বৃন্দাবন দাশ।
এদিকে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হন লুৎফর রহমান জর্জ।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত