মৌসুমী নাগ অভিনয় থেকে দূরে

bcv24 ডেস্ক    ১২:২৭ এএম, ২০১৯-০৬-২৩    665


মৌসুমী নাগ অভিনয় থেকে দূরে

টিভি নাটকে একটা সময় যারপরনাই ব্যস্ত সময় কাটালেও বেশ কয়েক বছর ধরেই অভিনয়ে নিয়মিত দেখা মিলছে না অভিনেত্রী মৌসুমী নাগের। ক্রমেই যেন অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন তিনি। বর্তমানে কেবল 'মায়া মসনদ' নামের একটি ধারাবাহিক নাটক ছাড়া উলেস্নখযোগ্য কোনো নাটক নেই তার। 

কারণ হিসেবে তিনি জানান, 'এখন সংসার আর সন্তান নিয়েই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছি। তাছাড়া ভালো গল্প ও চরিত্রের অভাবে অভিনয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছি না। মনের মতো চরিত্র না পেলে কাজ করতে চাই না। যেনতেন কাজ করে শুধু শুধু সংখ্যা বাড়ানোর পক্ষে নই আমি।'

শুধু টিভিতেই নয়, রান আউট নামের একটি সিনেমাতেও অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন মৌসুমী নাগ। চলচ্চিত্রে অভিনয় নিয়েও একই রকম বক্তব্য তার। মৌসুমী বলেন, 'আমার সংসার রয়েছে। সন্তনকেও দেখভাল করতে হয়। তবে রান আউট ছবিতে অভিনয় করে অনেকের প্রশংসা পেয়েছি। এ ছবির মতো গল্প বা চরিত্রের প্রস্তাব পেলে অবশ্যই কাজ করব।' 

'মায়া মসনদ' নাটক প্রসঙ্গে মৌসুমী বলেন, 'চরিত্রের ভিন্নতার কারণেই এতে অভিনয় করতে রাজি হয়েছি। এই নাটকে আমি একজন মহিলা ফকির। এ ধরনের চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করছি। কাজটি দারুণ উপভোগ করছি।' 

তিনি আরও বলেন, আমি অভিনয় করি নিজের ভালোলাগার পাশাপাশি দর্শকদের আনন্দ দেয়ার জন্য। আমার অভিনয় যদি দর্শকদের ভালো না লাগত, তাহলে আমি আজকের অবস্থানে আসতে পারতাম না। এই জায়গা থেকে আমি মনে করি, একজন শিল্পীকে দর্শকরাই তৈরি করেন। তবে আমার বরাবরের ভাবনা ছিল কীভাবে আমি আমার কাজ দিয়ে নিজেকে আনন্দ দিতে পারি এবং দর্শকরাও আমার অভিনয় দেখে আনন্দ পান। ফলে মানহীন কাজের সঙ্গে আমার কখনোই আপোশ ছিল না। একজন অভিনয় শিল্পীর যত বয়স বাড়ে ততই তার অভিনয়ে ম্যাচিউরিটি আসে। আমার সমসাময়িক যারা এখন কাজ করছে প্রত্যেকের মধ্যেই এই জিনিসটি এসেছে।



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত