আইপিএলে অনন্য রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল

bcv24 ডেস্ক    ১১:০০ পিএম, ২০১৯-০৪-১৩    578


আইপিএলে অনন্য রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল

রীতিমত বসন্ত চলছে আন্দ্রে রাসেলের ক্যারিয়ারে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে রয়েছেন ফর্মের তুঙ্গে। ব্যাট হাতে তাণ্ডব চালানো এই ক্যারিবিয়ান ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় গড়েছেন নতুন রেকর্ড।

আইপিএলে দ্রুততম ১ হাজার রান ও ৫০ উইকেট নেওয়া ক্রিকেটার এখন রাসেল। এতদিন যৌথভাবে রেকর্ডটি দখলে ছিল কিয়েরন পোলার্ড ও শেন ওয়াটসনের। শুক্রবার রাতে তাদের টপকে রেকর্ডটি নিজের করে নিয়েছেন রাসেল। ১ হাজার রান ও ৫০ উইকেট নিতে পোলার্ড ও ওয়াটসনের লেগেছিল যেখানে ৬২ ম্যাচ, সেখানে রেকর্ড গড়া রাসেল খেলেছেন ৫৭ ম্যাচ।

চলতি আইপিএলে খুব বেশি বল করছেন না রাসেল। কাঁধের চোটের কারণে প্রয়োজনের মুহূর্তেই কেবল বল হাতে নিচ্ছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শুক্রবার নিয়েছেন যেমন। সাফল্যও পেয়েছেন এই পেসার। দিল্লির অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ফিরিয়ে আইপিএলে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাসেল। একই সঙ্গে রেকর্ডটা নিজের করে নেন তিনি।

দ্রুততম ১ হাজার রান ও ৫০ উইকেট নেওয়া খেলোয়াড়ের তালিকায় রাসেল, পোলার্ড ও ওয়াটসনের পরে আছেন ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান অলরাউন্ডার এই জোড়া মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ৭৮ ম্যাচ। তার পরে থাকা সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসের লেগেছিল ৭৯ ম্যাচ।

চলতি আইপিএলে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন রাসেল। ৭ ম্যাচে তিনি করেছেন ৩০২ রান, যেখানে ২৯ ছক্কার সঙ্গে মেরেছেন ২০ বাউন্ডারি। বল অবশ্য খুব বেশি করেননি, এরপরও সবমিলিয়ে করা ১২ ওভারে পেয়েছেন ৬ উইকেট।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত