শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:০০ এএম
চিত্রনায়ক বাপ্পির প্রশংসা করলেন চিত্রনয়িকা নুসরাত ফারিয়া। এই দুজন তারকা প্রথমবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন 'ঢাকা ২০৪০' নামের একটি ছবিতে। দীপংকর দীপন পরিচালিত এ ছবির মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে। এখানে বক্তব্য রাখতে গিয়ে নুসরাত ফারিয়া বলেন, 'বাপ্পি ও আমি একই জায়গা থেকে এসেছি। বাপ্পি অনেক ভালো অভিনয় করেন। বাপ্পি তার এই নতুন চলচ্চিত্রের জন্য কি কষ্ট করেছে তা আমি নিজের চোখে দেখেছি। দিনরাত নেই সারাক্ষণ জিমে পড়েছিল নিজেকে নতুন করে নির্মাণ করার জন্য। চলচ্চিত্রের জন্য ওর ভালোবাসা সত্যি প্রশংসার
দাবিদার। নতুন এই ছবিটির জন্য বাপ্পি অনেক ঘাম ঝরিয়েছে। আশা করি, আমাদের নতুন এই মিশন আমাদের নতুন করে আলোচনায় আনবে।'
এদিকে গত শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত নতুন ছবি 'বিবাহ অভিযান'। এ ছবির মাধ্যমে প্রথমবার কলকাতার একক প্রযোজনার ছবিতে দেখা যাচ্ছে তাকে। ছবিটি নিয়ে বেশ আশাবাদীও তিনি। এ কারণে গত শুক্রবার সকালেই ছবিটির প্রচারণার জন্য কলকাতায় গেছেন ফারিয়া। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশের সঙ্গে। এ ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াংকা সরকার। ছবিটি পরিচালনা করেছেন বিরশা দাশগুপ্ত। ছবি মুক্তির আগে নুসরাত ফারিয়া কলকাতায় এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি ছবি সম্পর্কে বলেন, 'যৌথ প্রযোজনার বাইরে এটা আমার প্রথম কলকাতার ছবি। ছবিতে আমার আর অঙ্কুশের রসায়ন দর্শকদের মজা দেবে। প্রচুর হাস্যরস আছে ছবিতে। ছবিটি করার সময় আমরা প্রচুর মজা করেছি।'
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত