পাঁচ বছর পর ম্যাচ সেরা পুরস্কার পেলেন মালিঙ্গা

bcv24 ডেস্ক    ১২:৩৬ এএম, ২০১৯-০৬-২৩    377


পাঁচ বছর পর ম্যাচ সেরা পুরস্কার পেলেন মালিঙ্গা

বিশ্বকাপ দলে থাকতে কত কিছুই না করতে হয়েছিল লাসিথ মালিঙ্গাকে। আইপিএলের মাঝপথ থেকে দেশে ফিরে খেলেছিলেন শ্রীলঙ্কার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে। তারপর মিলেছে জায়গা। সেই মালিঙ্গাই ইংল্যান্ডের বিপক্ষে গড়ে দিলেন ব্যবধান। জাদুকরী বোলিংয়ে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।

লিডসের হেডিংলিতে শুক্রবার লঙ্কানদের ২০ রানের জয়ের নায়ক মালিঙ্গা। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সব আসর মিলিয়ে তৃতীয়বার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ২০০৭ ও ২০১১ আসরে জিতেছিলেন একবার করে। 

ওয়ানডেতে সব মিলিয়ে অষ্টমবার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। এর আগে সবশেষ জিতেছিল পাঁচ বছর আগে, ২০১৪ সালে। 

চোট আর ফর্ম মিলিয়ে মাঝে কিছু দিন জাতীয় দলের বাইরে থাকা ৩৫ বছর বয়সী এই বোলার এখনও লঙ্কানদের বোলিং আক্রমণের সেরা অস্ত্র। আফগানিস্তানের বিপক্ষে দলের প্রথম জয়েও রেখেছিলেন দারুণ অবদান। ৩৯ রানে নিয়েছিলেন ৩ উইকেট।

২৩২ রান তাড়ায় বেন স্টোকস আশা বাঁচিয়ে রেখেছিলেন ইংল্যান্ডের। ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় মালিঙ্গা জানান, ইংলিশ অলরাউন্ডার টিকে থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তারা। 

“আমরা জানি স্টোকস কত ভালো। আমরা জানি, সে কতটা জোরে মারতে পারে। তবে আমরা নিজেদের পরিকল্পনায় অটল ছিলাম। স্টক বলগুলোই সে সময় করেছি আর এভাবেই জয় তুলে নিয়েছি। আমাদের পরিকল্পনা ছিল লাইন, লেংথ ঠিক রাখা আর বাউন্সারের বৈচিত্র্য ব্যবহার করা।” 

ছোট পুঁজি নিয়ে লড়াইয়ের জন্য যে শুরু দরকার ছিল সেটিই এনে দেন মালিঙ্গা। ইনিংসের দ্বিতীয় বলে দারুণ এক ডেলিভারিতে এলবিডবিøউ করেন জনি বেয়ারস্টোকে। 

দারুণ পরিকল্পনা করে ফাঁদে ফেলেন আরেক ওপেনার জেমস ভিন্সকে। ড্রাইভ করানোর চেষ্টায় করেন টানা চারটি হাফ ভলি। এর দুটি থেকে আসে বাউন্ডারি। তবে শেষ হাসি হাসেন মালিঙ্গাই। স্লিপে ধরা পড়েন ভিন্স।

স্টোকসের সঙ্গে জো রুটের জমে যাওয়া জুটি ভাঙতে ৩১তম ওভারে মালিঙ্গাকে আক্রমণে ফেরান দিমুথ করুনারত্নে। অধিনায়ককে হতাশ করেননি অভিজ্ঞ পেসার। রুটকে কট বিহাইন্ড করে ভাঙেন ৫৪ রানের জুটি। সঙ্গে মাত্র চতুর্থ বোলার হিসেবে বিশ্বকাপে নেন পঞ্চাশ উইকেট। 

এই উইকেটে অবশ্য ভাগ্যেরও একটু ছোঁয়া আছে। লেগ স্টাম্পের বাইরের বলে সহজেই হতো পারতো বাউন্ডারি। উল্টো আউট হয়ে ফিরেন ইংলিশদের ব্যাটিংয়ের মূল স্তম্ভ রুট। 

পরের উইকেটটি পরিকল্পনা ফসল। শর্ট মিড অনে ফিল্ডার এনে জস বাটলারকে ফুল লেংথে বল করছিলেন মালিঙ্গা। প্রথম বলেই একটুর জন্য ওই ফিল্ডার ধরতে পারেননি ক্যাচ। পরের বলে আসে বাউন্ডারি। তৃতীয় বলে লাইন মিস এলবিডব্লিউ হয়ে যান বিপজ্জনক বাটলার।  

এরপরও ইংল্যান্ডকে লড়াইয়ে রেখেছিলেন স্টোকস। তবে মালিঙ্গার দারুণ বোলিংয়ে উজ্জীবিত শ্রীলঙ্কা নিজেদের মেলে ধরে তুলে নেয় দারুণ জয়। 



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত