সরফরাজকে ‘মোটা’ বলে ক্ষমা চাইলেন সমর্থক

bcv24 ডেস্ক    ১২:৩৯ এএম, ২০১৯-০৬-২৩    722


সরফরাজকে ‘মোটা’ বলে ক্ষমা চাইলেন সমর্থক

বাজে পারফরম্যান্সের জন্য পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে অনেক সমালোচনা শুনতে হয়। তবে এবারের বিশ্বকাপে বেঢপ শরীর ও হাই তোলার জন্য বেশি সমালোচনা শুনতে হচ্ছে পাকিস্তান অধিনায়ককে। শুক্রবার লন্ডনে শপিং মলে এক সমর্থক তাঁকে 'মোটা' বলে কটাক্ষ করে ভিডিও করেছেন। সেটি আবার সামাজিক যোগাযোগমাধ্যমেও ছেড়েছিলেন সেই সমর্থক।

পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ যেন শনির দশা কাটিয়ে উঠতে পারছেন না। বিশ্বকাপে তাঁর দলের সময়টা ভালো যাচ্ছে না। এর সঙ্গে যোগ হয়েছে তাঁকে নিয়ে ব্যক্তিগত সমালোচনা। ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ের একপর্যায়ে হাই তুলেছিলেন। টিভি পর্দায় ধরা পড়ার পর থেকেই সরফরাজকে নিয়ে হাসি-ঠাট্টায় মেতেছেন অনেকে। শপিং মলে কেনাকাটা করতে গিয়েও শান্তি নেই। সেখানে 'মোটা' বলে কটাক্ষের পর ভিডিও করে ছড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানি এক সমর্থক। পরে অবশ্য ক্ষমাও চেয়েছেন। কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। 

বিশ্বকাপের শুরুতেই সরফরাজকে সবচেয়ে 'আনফিট' অধিনায়ক বলেছিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। এরপর ভারতের বিপক্ষে ম্যাচে হাই তোলা নিয়ে এখনো চলছে হাসি-ঠাট্টা। তবে শুক্রবার যা হয়েছে তা সরফরাজের জন্য বোধ হয় একটু বেশিই অপমানজনক। কেনাকাটার জন্য শপিং মলে গিয়ে দেখা হয় এক পাকিস্তানি সমর্থকের সঙ্গে। খেলোয়াড়দের সঙ্গে ভক্তদের দেখা হলে যেমন উষ্ণ পরিবেশ সৃষ্টি হয়, তা না হয়ে উল্টো হয়েছে। একে তো সরফরাজকে মোটা বলেছেন, সঙ্গে আবার সেটি ভিডিও করেছেন। এখানে থামলেও চলত! সেটি আবার টুইটারে ছড়িয়েও দিয়েছেন। যদিও পরে মুছে ফেলতে বাধ্য হন।

ভিডিওতে দেখা যায়, তিনি ভুঁড়ি বেড়ে যাওয়ার কারণ জানতে চাইছেন সরফরাজের কাছে। পাকিস্তান অধিনায়ক কয়েক বার তাকালেও কোনো জবাব দেননি। তবে ভিডিওটি বেশির ভাগ মানুষই ভালোভাবে নেয়নি। স্বাভাবিকভাবে সমর্থকের বাড়াবাড়ি পছন্দ হয়নি সাবেক খেলোয়াড়দেরও। কামরান আকমল তো টুইট করে সেই সমর্থকের শাস্তির দাবিও তুলেছেন।

বাধ্য হয়ে পরে ভিডিওটি মুছে দিয়ে ক্ষমাও চেয়েছেন সেই পাকিস্তানি সমর্থক, ‘আমি মলে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে দেখে ভিডিও শুরু করি। আমি তাঁকে ডাক দিই, কিন্তু তিনি বিরক্ত হয়েছিলেন। আমি পরে তাঁর কাছে ক্ষমা চেয়েছি এবং ভিডিওটিও মুছে দিয়েছি।’ ভিডিওটি করার সময় সরফরাজের কোলে তাঁর সন্তান ছিল। এ নিয়েও দুঃখ প্রকাশ করেছেন সেই সমর্থক, ‘আমি আসলে কখনোই ভাবিনি এ রকম কিছু হবে। আমি আসলে জানতাম না বাচ্চাটা তাঁর সন্তান ছিল। আমি সত্যিই অনেক দুঃখিত।’



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত