ব্রাজিল কোচ সমর্থকদের পাশে চান

bcv24 ডেস্ক    ১২:৪১ এএম, ২০১৯-০৬-২৩    625


ব্রাজিল কোচ সমর্থকদের পাশে চান

সমর্থকদের দুয়ো দেওয়ার কারণ বুঝতে পারছেন তিতে। আরও উন্নতি করার প্রতিশ্রæতি দিয়ে তাদের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন ব্রাজিল কোচ।

বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচেও কৌতিনিয়ো-জেসসুদের দুয়ো দেন সমর্থকেরা। ভেনেজুয়েলার সঙ্গে ড্র ম্যাচে একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় ব্রাজিলকে।

কোপা আমেরিকায় প্রথম দুই ম্যাচে ব্রাজিলের খেলায় মন ভরেনি সমর্থকদের। শুক্রবার সংবাদ সম্মেলনে সমর্থকদের মনোভাব ও নিজের চাওয়া নিয়ে কথা বলেন তিতে।

“যখন আপনি ফল পাবেন না, তখন অবশ্যই এটি হতাশার এবং আমরা এটা বুঝতে পারি। এখানে বা অন্য কোথাও খেলা এক ব্যাপার নয়।”

“আমরা মানুষ। আপনি চাইবেন দারুণ কিছু করে দেখাতে, ভুরিভুরি গোল করতে। একই সঙ্গে আপনাকে এ ধরনের পরিস্থিতি সামাল দিতে সমর্থ হতে হবে।”

সাও পাওলোর করিন্থিয়ান্স স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় ‘এ’ গ্রæপে নিজেদের তৃতীয় ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। করিন্থিয়ান্সের সাবেক কোচ হিসেবে তিতে তাই চেনা স্টেডিয়ামে বেশি সমর্থন আশা করছেন।

“এখানে আমি যা করেছি, তা নিয়ে আমি খুশি। আমি যদি সমর্থকদের সমর্থন পাই, তাহলে তরুণ খেলোয়াড়দের জন্য একই সমর্থন পেতে চাই।”

“বড় প্রত্যাশা থাকা ঠিক আছে কিন্তু শুধু সমর্থনটা দিন। আমি নিশ্চিত এটা খেলোয়াড়দের অনেক সাহায্য করবে। এটা যদি আমাকে সাহায্য করে, তাহলে কল্পনা করুন এটা একজন খেলোয়াড়ের জন্য কি করতে পারে।”

কৌতিনিয়োর খেলা নিয়ে খুশি তিতে জানালেন দলের সবাইকে দায়িত্ব নিতে হবে।

“কৌতিনিয়োর পারফরম্যান্স নিয়ে আমি যথেষ্ট খুশি। তবে দলের মতোই সে আরও উন্নতি করতে পারে। শুধু একজন খেলোয়াড়ের সৃষ্টিশীলতা নিয়ে কথা বলাটা ভুল। রবের্ত ফিরমিনো, আর্থার বা আলান তারাও উন্নতি করতে পারে। ফুটবল এমনই। আপনি সবকিছু একজনের কাঁধে চাপিয়ে দিতে পারেন না।”



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত