ইংল্যান্ডের হারে বাংলাদেশের সেমিফাইনাল খেলার পথ উজ্জ্বল

bcv24 ডেস্ক    ১২:৪৫ এএম, ২০১৯-০৬-২৩    678


ইংল্যান্ডের হারে বাংলাদেশের সেমিফাইনাল খেলার পথ উজ্জ্বল

গতরাতে অপ্রত্যাশিতভাবেই শ্রীলংকার কাছে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ হেরেছে স্বাগতিক ও বিশ্বের এক নম্বর দল ইংল্যান্ড। ২০ রানে ঐ ম্যাচ হেরে সেমিফাইনালে দৌঁড়ে থাকা বাংলাদেশের আশা উজ্জ্বল করলো ইংল্যান্ড। তবে সবকিছুই নির্ভর করছে বাংলাদেশের পারফরমেন্স ও অনেক যদি উপর। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হারে সেমির আশা কিছুটা নিভে গেলেও, সেটি এখন বেশ উজ্জ্বল। কিভাবে? পয়েন্ট টেবিলের চিত্র দেখে এবং টুর্নামেন্টের বাকী ম্যাচগুলোর হিসেব কষে বের করা যাক, কিভাবে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে।

৬ খেলায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে লিগ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ বাকী রয়েছে। শেষ তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। এই তিন ম্যাচের তিনটিই জিতলে বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাড়াবে ১১তে। সেক্ষেত্রে সেমির পথ পুরোপুরিভাবেই পরিস্কার টাইগারদের। আর যদি দু’টি ম্যাচ জিতে তবে বাংলাদেশের পয়েন্ট হবে ৯। তখন পয়েন্ট টেবিলের অন্য দলগুলোর অবস্থার দিকে নজর দিতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রেও সম্ভাবনা থাকছে বাংলাদেশের। তবেৃকিভাবে?

বাংলাদেশের সেমিফাইনালের পথে যারা বাঁধা হয়ে আছে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-ইংল্যান্ড-ভারত-শ্রীলংকা। যেমন অস্ট্রেলিয়া ৬ খেলায় ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে। ৫ খেলায় ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, ৬ খেলায় ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড, ৪ খেলায় ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত, ৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শ্রীলংকা।

ইংল্যান্ডের এখন ম্যাচ বাকী ৩টি। অস্ট্রেলিয়া-ভারত-নিউজিল্যান্ডের বিপক্ষে। এরমধ্যে সবগুলো ম্যাচ হারলে ইংলিশরা হারলে তাদের পয়েন্ট থাকবে ৮’এই। সেখানে বাংলাদেশের পয়েন্ট যদি হয় ১১ বা ৯, তাতে বাংলাদেশ ইংল্যান্ডের উপরেই থাকবে। ইংল্যান্ড যদি একটি ম্যাচও জিতে বাংলাদেশের ১১ পয়েন্টের নীচে থাকবে। তবে ইতিহাস বলছে, ১৯৯২ সালের পর থেকে বিশ্বকাপের কোন আসরেই অস্ট্রেলিয়া-ভারত-নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ইংল্যান্ড। বিশ্বকাপের ১০ ম্যাচে অস্ট্রেলিয়া-ভারত-নিউজিল্যান্ডের কাছে হেরেছে ইংলিশরা। তাই এ ক্ষেত্রে আশা রয়েছে বাংলাদেশের।

বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৫ খেলায় ৯ পয়েন্ট কিউইদের। নিউজিল্যান্ডের বাকী চার ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড,পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। এখানে একটি ম্যাচ জিতলে বাংলাদেশের সমান ১১ হবে। আর একটিও না জিতলে বাংলাদেশের ৯ হবে। যদি দু’টি ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড, তবে তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তবে বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের জয় পেতেই হবে ইংল্যান্ডের বিপক্ষে।

৬ খেলায় ১০ পয়েন্ট অস্ট্রেলিয়া। বাকী তিন ম্যাচে তারা যদি একটি ম্যাচও জিতে যায়, তাদের সেমি নিশ্চিত। আর যদি তিনটি ম্যাচও হারে, তবে বাংলাদেশের পেছনে পড়তে পারে আবার নাও পারে। আর বাংলাদেশের জন্য ইংল্যান্ডকে আটকাতে হলে অস্ট্রেলিয়ার একটি ম্যাচ তো জিততেই হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের সেমির পথে অস্ট্রেলিয়ার জয় প্রয়োজন। তাই অস্ট্রেলিয়াকে চিন্তা না করাই ভালো।

বাংলাদেশের সেমির পথে বাধা অন্য দু’টি দল ভারত-শ্রীলংকা। ভারতের যা অবস্থা, তা নিয়ে আলোচনা না করাই ভালো। ৪ খেলায় ৭ পয়েন্ট টিম ইন্ডিয়ার। সেমির পথে বেশ ভালোভাবেই টিকে আছে তারা। তবে বাংলাদেশের জন্য হলেও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জয় পেতেই হবে।

৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে শ্রীলংকা। তাদের বাকী তিন ম্যাচ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে। এই তিন ম্যাচ থেকে ২টি হারলেই বাংলাদেশের (বাংলাদেশ বাকী তিনটি জিতলে ১১/দু’টি জিতলে ৯) নীচে থাকবে শ্রীলংকা। ২টি জিতলেও বাংলাদেশের (বাংলাদেশ বাকী তিনটি জিতলে ১১) নীচে থাকবে শ্রীলংকা। তবে সবগুলো জিতে গেলে সেমিতে উঠে যাবে লংকানরা।

তাই অনেক ‘যদি’ বলছে, ইংল্যান্ডের বাকী ম্যাচগুলো হারতে হবে-শ্রীলংকার দু’টি ম্যাচ হারলেই হবে। এজন্য ইংল্যান্ড-শ্রীলংকার ম্যাচের ফলাফলের দিকে বেশি নজর রাখতে হবে টাইগারদের।

পয়েন্ট টেবিলের শেষের দিকে সপ্তম থেকে দশম পর্যন্ত আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান-আফগানিস্তান। এদেরও সম্ভাবনা থাকছে, তবে তা বেশ কঠিন। তবে যেহেতু বাংলাদেশের সেমি নিয়ে আলোচনা সেক্ষেত্রে ইংল্যান্ড-শ্রীলংকা বড় ফ্যাক্টর বাংলাদেশের জন্য।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত