বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১১:৪৬ এএম
বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, এতে নিত্যপণ্যের মূল্য বাড়বে। প্রস্তাবিত বাজেট পেশ হলেও এরইমধ্যে বাজারে দুধ, চিনিসহ আরও কয়েকটি পণ্য বাড়তি দামে বিক্রি শুরু হয়েছে। তাছাড়া একক কর হার ১৫ শতাংশ ছাড়াও ৫ শতাংশ, সাড়ে ৭ শতাংশ এবং ১০ শতাংশ করারোপের বিধান করায় ক্রেতা-ভোক্তারা বাড়তি কর পরিশোধে বাধ্য হবেন। গতকাল শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
সংবাদ সম্মেলনে ক্যাব জানায়, দেশে আমদানির ওপর আরোপিত ২০১৭ শুল্ক হার গড়ে ২৫ দশমিক ৬৪ শতাংশ, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশের তুলনায় অনেক বেশি। ২০১৬ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে গড় আমদানি শুল্ক হার ছিলো ৪ দশমিক ৭৩ শতাংশ এবং দক্ষিণ এশিয়ার দেশে গড় হার ছিলো ১২ দশমিক ১৯ শতাংশ। দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আমদানি শুল্ক হার আরও হ্রাস করা প্রয়োজন। এক গবেষণার উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানায়, ২০১৭-১৮ অর্থবছরে অতিরিক্ত শুল্ক আরোপের ফলে ভোক্তাদের অতিরিক্ত ১৪ হাজার ২২৩ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে। ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, আমাদের আশা ছিলো অর্থমন্ত্রীর প্রথম বাজেটে শুল্কনীতি পর্যালোচনা করে আমদানি শুল্ক হ্রাসের উদ্যোগ নেবেন, কিন্তু তা করেননি। এর বিপরীতে গুড়োদুধ ও চিনিসহ বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
অথচ দুধ আমাদের শিশু খাদ্য, অতি প্রয়োজনীয়। আমাদের প্রস্তাব থাকবে গুড়োদুধের শুল্ক প্রত্যাহারে। তিনি বলেন, দেশে কর দেওয়ার সামর্থ্য মানুষের সংখ্যা ৫০ লাখের বেশি, কিন্তু কর দাতার সংখ্যা ২০ লাখ। অর্থমন্ত্রী কর নেটের সংখ্যা বাড়ানোর কথা বলেছেন তবে লক্ষ্য রাখতে হবে এতে যেনো কেউ হয়রানির শিকার না হন। গোলাম রহমান বলেন, অনেকেই মনে করেন সঞ্চয়পত্রের সুদহার বৃদ্ধি করলে ব্যাংকের আমানত বাড়বে, মানুষের আগ্রহ বাড়বে। তাদের কথা একেবারেই অযৌক্তিক।
কারণ গত বছর সঞ্চয়পত্রের সুদ হার হ্রাস করা হলেও সঞ্চয়পত্রের বিক্রি মোটেও কমেনি। আমরা মনে করি, কোনো অবসারপ্রাপ্ত ব্যাক্তির আয়ের পথ বন্ধ হয়ে যায়, তখন তার সঞ্চয়পত্রের ওপর নির্ভর করতে হয়। তাই সঞ্চয়পত্র থেকে অর্জিত সুদের ওপর আয়কর দ্বিগুণ করে ব্যাংকিং সংকট দূর করার চিন্তা বাস্তবসম্মত হবে না। বরং ব্যাংকখাতের অব্যবস্থাপনা, অদক্ষতা, লুটপাট এবং খেলাপি ঋণের আধিক্যের কারণে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। সংবাদ সম্মেলনে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন কবির ভুইয়া, ক্যাবের জাতীয় কমিটির আহ্বায়ক ড. এম শামসুল আলম, নির্বাহী কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত