বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১১:৪৫ এএম
বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক নেতাদের পরিপক্কতা এবং দু’দেশের সম্পর্ক অন্যান্য দেশের জন্য অনুকরণীয় হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল শনিবার ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনের জেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ড. মোমেন বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ একটি আদর্শ। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক নেতাদের পরিপক্কতা এবং দু’দেশের সম্পর্ক অন্যান্য দেশের জন্য অনুকরণীয়। ভারত-বাংলাদেশ স্থল সীমানা, সমুদ্র সীমা, এমনকি গঙ্গার পানি চুক্তি -এগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। এ ধরনের অর্জনের জন্য যে পরিপক্কতা ও ধী শক্তি দরকার সেগুলো দু’দেশের রাজনৈতিক নেতাদের আছে বলেই এ ধরনের অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে আমাদের সামনে বহু চ্যালেঞ্জ আছে। যে দেশ উন্নয়ন করে তাদের বহুদিক থেকে বাঁধা আসে। আমাদের দেশেও আসতে পারে। সেই সমস্যামোকাবেলা করার জন্য গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে হবে। তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশে প্রথম বেসরকারি টেলিভিশন চালু করেন। এতে দেশের মানুষের গণসচেতনতা অনেকগুণ বেড়ে ছে। বেসরকারি টেলিভিশন আমাদের উন্নয়নের বড় হাতিয়ার। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামি দু’বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সঙ্গে সঙ্গে আমরা প্রটিটি ক্ষেত্রে এ দেশের বহুবিধ অর্জন তুলে ধরতে চাই। অর্থনৈতিক কিংবা পররাষ্ট্রনীতি-প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের অর্জন অনেক, এক একটি ক্ষেত্রে আমরা দিকপাল। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অর্জন এবং আগের অবস্থা থেকে বর্তমান অবস্থায় যে পরিবর্তন হয়েছে তা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ করেছেন। একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব) মোহম্মদ আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত