নিউইয়র্কে জেবিবিএ’র বৈশাখী মেলা

bcv24 ডেস্ক    ০১:০৩ পিএম, ২০১৯-০৪-১৪    682


নিউইয়র্কে জেবিবিএ’র বৈশাখী মেলা

গত বছরের দীনতা আর গ্লানি ভুলে গিয়ে মঙ্গল আর সম্ভাবনাকে ধারণ করে ১৪২৬ কে রাঙিয়ে তুলি, রঙিন করে তুলি আমাদের জীবন। আর এভাবেই আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বহুজাতিক এ সমাজে প্রতিষ্ঠিত করার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আমরা তুলে ধরি গোটাবিশ্বে’-এ আহ্বান জানিয়ে নিউইয়র্কে বাংলা নতুন বছরকে বরণে জেবিবিএ’র অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

১৩ এপ্রিল শনিবার অপরাহ্নে বাঙালি চেতনা ও সংস্কৃতির পরিপূরক পোশাকে শত-সহস্র নারী-পুরুষের ‘শুভ নববর্ষ’ আর ‘এসো হে বৈশাখ-এসো এসো’ গানের তালে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বৈশাখ বরণের এ উৎসবে বিশেষ অতিথি ছিলেন স্টেট এ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ।

ক্যাটালিনা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘বাঙালিরা গড়েছেন এই জ্যাকসন হাইটসে এবং কুইন্সকে। বাঙালির এই এগিয়ে চলার মধ্য দিয়েই যুক্তরাষ্ট্র এগিয়ে চলছে। তাই বাঙালিদের নতুন বছরকে আমিও স্বাগত জানাচ্ছি। শুভ নববর্ষ।’

জেবিবিএ তথা ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই’ এর এ বৈশাখী মেলা কমিটির আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সন্তানাদিসহ উপস্থিত হবার জন্যে।

বেলুন উড়িয়ে পান্তা-ইলিশের আমেজে বৈশাখী মেলার উদ্বোধনী মঞ্চে আরও ছিলেন ফোবানার নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী, ৩৩তম ফোবানার হোস্ট কমিটির কনভেনর নার্গিস আহমেদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, জেবিবিএ’র সভাপতি দিদারুল ইসলাম দিদার, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামরুল, মেলা কমিটির সদস্য-সচিব মোহাম্মদ হোসেন বাদশা, যুগ্ম আহ্বায়ক ফাহাদ সোলায়মানর, যুগ্ম সদস্য-সচিব নূরল আমিন বাবু, প্রধান সমন্বয়কারী জে মোল্লা সানী, জেবিবিএ’র পরিচালনা কমিটির এম রহমান, হারুন ভূঁইয়া, রফিক আহমেদ ও রুহুল আমিন সরকার, উপদেষ্টা আসেফ বারি টুটুল ও ড. রফিক আহমেদ, খান’স টিউটারিয়ালের প্রেসিডেন্ট নাঈমা খান এবং কমিউনিটি লিডার আব্দুল কাদের চৌধুরী শাহীন।

আপ্যায়ন কমিটির শাহ চিশতী এবং শাহ জে চৌধুরী, সাংস্কৃতিক কমিটির মোশারফ হোসেন, সেলিম হারুন, কামরুজ্জামান বাচ্চু ছাড়াও এ মেলার নেপথ্য কর্মীদের মধ্যে আরও ছিলেন বিপ্লব সাহা, মনসুর এ চৌধুরী, মোহাম্মদ কাশেম, সাকিল মিয়া, সাজ্জাদ হোসেন প্রমুখ।

বৈশাখী আমেজে সঙ্গীত পরিবেশন করেন কামরুজ্জামান বকুল, রোকসানা মির্জা, রাজিব, বাউল ফখরুল, চন্দন চৌধরী, নৃত্য পরিবেশন করে সামিয়া চৌধুরী এবং সিমরান খান। টানা ৪ ঘণ্টা পর্যন্ত বৈশাখ বরণের এ উৎসবে মিশে গিয়েছিলেন ভিনদেশিরাও। বাঙালির এ আয়োজন ঝলসে উঠে জ্যাকসন হাইটসের পথে প্রান্তরে।

জেবিবিএ’র এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই টিভি এবং বাংলাদেশ প্রতিদিন। পুরো অনুষ্ঠানে যন্ত্রীরা ছিলেন মাটি ব্যান্ডের পার্থ, শফিক, রিচার্ড, সায়েম, মাহফুজ।মেলা শেষে সকলেই বিনামূল্যে পান্তা-ইলিশসহ রকমারি খাবার গ্রহণ করেন।

মেলা প্রসঙ্গে জেবিবিএ’র সভাপতি দিদারুল ইসলাম এবং সেক্রেটারি কামরুজ্জামান কামরুল বলেছেন, ‘জ্যাকসন হাইটসে উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বাণিজ্যিক রাজধানী হিসেবে বিবেচনা করা হয়। সে তাগিদেই আমরা প্রতি বছর এ মেলা করে আসছি। এর মধ্য দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতা সাধারণের সম্প্রীতির বন্ধন আরও সংহত হয়। একইসঙ্গে বাঙালি-চেতনা উজ্জীবিত রাখতেও বিরাট ভূমিকা রাখে এ ধরনের কর্মসূচি।’


রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত