বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১১:৪৮ এএম
কপিরাইট আইন এবং কার্যালয়কে এমনভাবে সাজানো হচ্ছে যাতে কোনো অভিযোগকারী অভিযোগ করলেই তার পাশে দাঁড়াতে পারে-এমনটা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল।
গতকাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশন আয়োজিত কপিরাইট বিষয়ক এক কর্মশালায় তিনি একথা জানান। সংষ্কৃতি মন্ত্রণালয়ের অধীন কপিরাইটস অফিস মেধাস্বত্ব নিয়ে কাজ করে থাকে। বর্তমানে আগারগাঁওয়ে অফিসের কার্যক্রম পরিচালতি হয়ে আসছে। সংস্কৃতি সচিব বলেন, বর্তমান বিশ্বে মেধা সম্পদের কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের দেশের অনেক গুণী শিল্পীকে জীবনের শেষ মুহূর্তে এসে বিনা চিকিৎসায়, পথে বসে, বিভিন্নভাবে অবতীর্ণ হয়ে মৃত্যু বরণ করতে। যদিও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দৃষ্টিতে এলে যেকোনো শিল্পীর দূরাবস্থায় তিনি তার সহায়তার হাত বাড়িয়ে দেন। কিন্তু তার দৃষ্টি যখন পড়বে না তখন শিল্পীর সুরক্ষা কে দেবে? সেজন্য দরকার শিল্পী সুরক্ষার জন্য মেধাস্বত্ব আইনের যথাযোগ্য প্রয়োগ।
কপিরাইট আইন আমাদের আছে জানিয়ে সচিব বলেন, আইনটি ইতোমধ্যেই নতুনভাবে পরিবর্তিত ও সংশোধিত হয়ে একটি পর্যায়ে এসেছে। আশা করছি কিছু দিনের মধ্যে এটিকে আমরা জাতীয় সংসদে পাঠাতে পারবো অনুমোদনের জন্য। কিন্তু আইনটি এখনও যে অবস্থায় আছে সেখানে যথাযথ প্রয়োগ হচ্ছে- তা আমরা দাবি করতে পারি না। এটার জন্য প্রয়োজন আইনের অংশীজনের মধ্যে যথাযথভাবে সচেতনতা। সচিব বলেন, আমরা চেষ্টা করবো যত দ্রæত সম্ভব আইনটিকে কার্যকর রূপ দেবার। শিল্পী, স্রষ্টা এবং ভোক্তাদের জন্য আইনটি প্রয়োগ করবো। আমাদের সেবাগুলোকে এমনভাবে কাস্টমাইজ করবো, যাতে একজন শিল্পীকে এ আইন বোঝবার জন্য, সেবা পাওয়ার জন্য অনেক বেশি সময় দিতে না হয়। তিনি শুধু একবার নোটিশ করবেন, নোটিশ পেলেই আমরা আমাদের সব প্রাতিষ্ঠানিক আয়োজন দিয়ে তার পাশে দাঁড়াবো সে যেন কখনই বঞ্চিত না হয়।
সচিব বলেন, ইতোমধ্যে কপিরাইট অফিস অনেক বেশি নড়েচড়ে বসেছে। গত চার বছরে কপিরাইট রেজিস্ট্রেশনের গড় ছিল বছরে মাত্র ৫৯৭টি, ২০১৮ সালের শেষে দাঁড়িয়েছে এক হাজার ৯৯৫টি। কপিরাইট অফিসে সেবা প্রদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেটি সবার জন্য উন্মুক্ত রয়েছে। কপিরাইট আইন গ্রহণযোগ্য করে তুলতে পারলে লাভবান এবং নতুন সৃষ্টির বিষয়ে আগ্রহী হতে উঠবে বলে মনে করেন সচিব। সংষ্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কপিরাইট উইং) আবদুল মান্নান ইলিয়াস বলেন, কপিরাইট আইনের অর্গানোগ্রাম পরিবর্তন করে ঢেলে সাজাতে হবে। জনবল এবং প্রশিক্ষণ দরকার। রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী বলেন, বর্তমানে দেখা যায় ইউটিউবে অবৈধ কনটেন্ট আপলোড হচ্ছে। যে কোনো কনটেন্ট আপলোড করতে অনুমতি লাগবে। কিন্তু সচেতনতার অভাবে গত আড়াই বছরে অভিযান চালানোর মতো অভিযোগ পাইনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান বলেন, ইউটিউবে কনটেন্ট নামানোর জন্য সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করতে হবে। ইতোমধ্যে ফেসবুকের সঙ্গে সামান্য যোগাযোগ হচ্ছে, তাদের কোনো কনটেন্ট বা লিংক দিলে তা বন্ধ করে দেয়। দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহিদুল আলম সাচ্চু বলেন, আমরা যা করছি তা পাইরেসি হয়ে যাচ্ছে। এটা কীভাবে বন্ধ করা যায়? প্রযুক্তির অপব্যবহারের কারণে এই সমস্যার তৈরি হচ্ছে। অনুষ্ঠানে কপিরাইট বিশেষজ্ঞ নূরুল হুদা, বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি আশফাক আহমেদ, নাট্যকার মাসুম রেজা, শিরোনামহীন’র জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার ফেরদৌস রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত