বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১১:৪১ এএম
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গতানুগতিক কাজের বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলা না করলে ভালো ও নতুন কিছু করা যায় না।
গতকাল শনিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন বিভাগ ও সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে ২০১৯-২০২০ মেয়াদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদেরও একইভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে হবে। ভালো কিছু করতে গেলে চ্যালেঞ্জ আসবে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নয়নের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছুতে হলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প কিছু নেই। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সঙ্গে সবাইকে কাজ করতে হবে।
বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ চা বোর্ড, রফতানি উন্নয়ন ব্যুরো, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর, যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কার্যালয়, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধানদের সঙ্গে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই করেন।
অনুষ্ঠানে রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীরসহ বাণিজ্য মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত