বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১১:৩৫ এএম
চট্টগ্রাম কলেজ মাঠে (প্যারেড ময়দান) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরীর জানাজাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ করেছে কলেজ ছাত্রলীগ।
গতকাল শনিবার দুপুরে জানাজার প্রস্তুতি শুরু হলে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে প্যারেড ময়দানের দিকে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের নেতৃত্বে বের হওয়া এ মিছিল প্যারেড ময়দানে ঢুকতে দেয়নি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করা জামায়াত নেতা মুমিনুল হক চৌধুরীর জানাযা গতকাল শনিবার জোহরের নামাজের পর প্যারেড ময়দানে আয়োজনের সিদ্ধান্ত নেন তার পরিবারের সদস্যরা। কিন্তু জানাযায় জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নিতে প্যারেড ময়দানে এলে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে ছাত্রলীগ। ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শেরে বাংলা হোস্টেলের সামনে এলে দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও উত্তপ্ত বাক্যবিনিময় চলে। এ সময় আহত হন কয়েকজন। পরে পুলিশ গিয়ে দুই পক্ষের মধ্যে অবস্থান নেয়। পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে জানাযা অনুষ্ঠিত হয়।
চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন জানান, সংসদ সদস্য আবু রেজা নদভীর শ্বশুর জামায়াত নেতা মুমিনুল হক চৌধুরীর জানাযাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্যারেড ময়দানের দিকে যাওয়ার চেষ্টা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় জানাযায় আসা জামায়াত-শিবিরের নেতা কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটিও হয়। তিনি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়।
ছাত্রলীগের নেতা-কর্মীদের শেরে বাংলা হোস্টেলের সামনে এবং জানাযায় আসা জামায়াত-শিবিরের নেতাকর্মীদের প্যারেড ময়দানে ব্যারিকেডে রেখে জানাযা শেষ করা হয়। জানাযা শেষে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা চলে গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে, বলেন এ পুলিশ কর্মকর্তা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত