বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১১:৩৩ এএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন’ নামে একটি সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইট অ্যাঙ্গেল মোড় ঘুরে আবারো কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিল শেষে বক্তৃতায় রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দি করে রেখে শেখ হাসিনা প্রতিহিংসা চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছেন। তাই খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে বর্তমান
অবৈধ নিষ্ঠুর সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। খালেদা জিয়ার ওপর বর্তমান স্বৈরাচারী শাসকগোষ্ঠীর চলমান হয়রানি ও নিষ্ঠুরতার অবসান ঘটাতে জনগণ এখন চ‚ড়ান্ত প্রস্তুতি নিয়েছে।
গুম-খুন-ক্রসফায়ার-অপহরণ-ভয় ও শঙ্কার বর্তমান এই দুঃসময় অতিক্রম করে গণতন্ত্র ফিরিয়ে এনে দেশের জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হলে ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রীর মুক্তির জন্য রাজপথে লড়াইয়ের কোনো বিকল্প নেই। বিক্ষোভ মিছিলে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট আবেদ রাজাসহ গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন। মিছিলে অংশগ্রহণকারীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত