ভবিষ্যতকে সঠিকভাবে তৈরি করতে ইতিহাস জানতে হবে : শিক্ষামন্ত্রী

bcv24 ডেস্ক    ০৯:৪২ এএম, ২০১৯-০৬-২৩    214

ভবিষ্যতকে সঠিকভাবে তৈরি করতে ইতিহাস জানতে হবে : শিক্ষামন্ত্রী

ইতিহাস জানা ও বোঝার মধ্য দিয়ে আমাদের ভবিষ্যতকে সঠিকভাবে তৈরি করে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

গতকাল শনিবার ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। 

‘ইতিহাসে নারী: দক্ষিণ এশিয়া প্রসঙ্গ’ প্রতিপাদ্য নিয়ে ৪৯তম বার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইতিহাস পরিষদ। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান। 

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী স্বাগত বক্তব্য রাখেন। যুগ্ম-সম্পাদক মো. আবদুর রহিম অনুষ্ঠান সঞ্চলনা করেন। ধন্যবাদ জানান পরিষদের যুগ্ম-সম্পাদক ও ঢাবির সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির। শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাসের অতীত গৌরব তুলে ধরার পাশাপাশি নতুন ইতিহাস বিনিমার্ণের খুঁটিনাটি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন ইতিহাস পরিষদ। 

সরকার শিক্ষার প্রতিটি স্তরে বাংলাদেশ স্টাডিজ, মুক্তিযুদ্ধের ইতিহাস সংযুক্ত করেছে। নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীরা সবক্ষেত্রে শক্ত অবস্থান করে নিচ্ছেন। ডা. দীপু মনি বলেন, মুক্তিযুদ্ধে নারীরা যুদ্ধাহতদের চিকিৎসা সেবা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। ঘরে ঘরে মায়েরা মুক্তিযোদ্ধাদের আহার জুগিয়েছেন। ভাষা আন্দোলনেও নারীদের ভ‚মিকা ভোলার নয়। প্রতিটি আন্দোলন-সংগ্রামে তারা ভ‚মিকা রেখেছেন। কিন্তু সেই ইতিহাস অবহেলিত থেকে গেছে। শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই সম্মেলন থেকে নারীদের অনেক জানা-অজানা বিষয় ওঠে আসবে। যা ইতিহাস গবেষক নয় সাধারণ মানুষকেও নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সাহায্য করবে। 

একইসঙ্গে সরকারকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করবে। ইউজিসির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ বলেন, ইতিহাস পরিষদ শুরু থেকে বাংলায় ইতিহাস চর্চায় সক্রিয় ভ‚মিকা পালন করছে। সম্মেলনের প্রতিপাদ্য বিষয়টি খুবই প্রাসঙ্গিক। অধ্যাপক আবদুল মান্নান বলেন, আমাদের বর্তমান প্রজন্ম নানাবিধ কারণে ইতিহাসবিমুখ হয়ে যাচ্ছে। সেটা তাদের দোষ না। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় একটা গলদ রয়ে গেছে। এটি থেকে উত্তরণের জন্য শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে বড় ধরনের উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষার চর্চার গুরুত্বারোপ করেন। 

সভাপতির বক্তৃতায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সহজ ও সাবলীলভাবে ইতিহাসের বিষয়বস্তুসমূহকে সবার কাছে বোধগম্য করে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করে একটি ইতিহাস সচেতন জাঁতি বিনির্মাণ করা ছিলো ইতিহাস পরিষদের মৌলিক দর্শন। সেই উদ্দেশ্য নিয়েই আজকের ৪৯তম সম্মেলনের অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের যে বক্তব্য আসবে তা বিশ্বসভ্যতার জন্য নতুন মাত্রা আসবে বলে আমি মনে করি।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত