এবার দুই দেশের তিন নন্দিতকে নিয়ে চলচ্চিত্র

bcv24 ডেস্ক    ০৯:৫৫ পিএম, ২০১৯-০৬-২৩    682


এবার দুই দেশের তিন নন্দিতকে নিয়ে চলচ্চিত্র

বিখ্যাত আমেরিকান নাটক ‘ইনহেরিট দ্য উইন্ড’ অবলম্বনে কলকাতার নামজাদা পরিচালক শৈবাল মিত্র নির্মাণ করছেন চলচ্চিত্র ‘দেবতার গ্রাস’। 

এর চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই।

ভারতের নন্দিত দুই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহ আর বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার- একসঙ্গে অভিনয় করছেন এই চলচ্চিত্রে। নির্মাতা জানান, সাম্প্রদায়িক, অসহিষ্ণুতা এবং ধর্মীয় গোঁড়ামির প্রতিবাদ নিয়ে ছবিটির কাহিনি গড়ে উঠেছে।

শৈবাল মিত্র বলেন, ‘বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মিত হচ্ছে ছবিটি। সাঁওতালি ভাষারও বহু কথোপকথন থাকবে। এখানে (পশ্চিমবঙ্গে) মুক্তির পর ছবিটি বাংলাদেশেও দেখানোর উদ্যোগ নেওয়া হবে।’

চলচ্চিত্রটির শুটিং প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নাটকটি পড়েই স্থির করে ফেলি, ছবিটি তৈরি করবোই। মাথায় ঘুরতে থাকে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের নাম। ছবির অন্যতম চরিত্র ধর্মযাজকের ভ‚মিকায় মাথায় আসে আমার বন্ধুসম মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদারের নাম। যোগাযোগ হয় এই তিন শিল্পীর সঙ্গে। মুম্বাই থেকে ছুটে আসেন নাসিরুদ্দিন শাহ, প্যারিস থেকে পার্থপ্রতিম মজুমদার। ঘরের মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের পাশে সবসময় মহীরুহের মতো রয়েছেন। কাজটা এভাবেই শুরু করে দিই।’

পশ্চিমবঙ্গের খ্রিষ্টান অধ্যুষিত হিল্লোলগঞ্জের একটি ঘটনাকে ঘিরে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। চার্চের ধর্মযাজক প্যাস্টর হেরম্বচন্দ্র মালের চরিত্রে অভিনয় করেছেন পার্থপ্রতিম মজুমদার। দুই আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহ।

আরেকটি দৃশ্যে অন্য শিল্পীদের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়, পার্থপ্রতিম মজুমদার ও নাসিরুদ্দিন শাহ

আরেকটি দৃশ্যে অন্য শিল্পীদের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়, পার্থপ্রতিম মজুমদার ও নাসিরুদ্দিন শাহ

‘দেবতার গ্রাস’ চলচ্চিত্রে ভারতের দুই কিংবদন্তির সাথে অভিনয় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন পার্থপ্রতিম মজুমদার। 

তিনি বলেন, ‘বন্ধুসম পরিচালক যখন জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহ অভিনয় করবেন, সঙ্গে সঙ্গে সম্মতি জানাই। প্যারিস থেকে কলকাতায় ছুটে আসি শুটিংয়ের জন্য।’

গত মে মাসে ছবিটির শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে। এতে আরও অভিনয় করছেন অনসূয়া মজুমদার, শুভ্রজিৎ দত্ত, অমৃতা চট্টোপাধ্যায় প্রমুখ। সংগীত পরিচালনা করবেন তেজেন্দ্র নারায়ণ মজুমদার।

একুশে পদকপ্রাপ্ত মূকাভিনয়শিল্পী পার্থপ্রতিম মজুমদার ২০১১ সালে ফরাসি সাংস্কৃতিক অঙ্গনের সেরা সম্মান ‘নাইট’ উপাধি লাভ করেন। মূকাভিনয়ের পাশাপাশি তিনি মঞ্চ অভিনয় ও চলচ্চিত্রেও কাজ করে চলেছেন।



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত