নুসরাতের কপালে সিঁদুর নিয়ে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

bcv24 ডেস্ক    ১০:০০ পিএম, ২০১৯-০৬-২৩    637


নুসরাতের কপালে সিঁদুর নিয়ে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

নুসরাতের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। বিদেশে গিয়ে এক মনোরম ডেস্টিনেশনে বিপুল খরচে বিলাসবহুল বিয়ে সারলেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। হলদি, মেহেন্দি, সঙ্গীত, ফেরা আর হোয়াইট ওয়েডিং- সব অনুষ্ঠানই একেবারে আগাগোড়া পারফেক্ট। সঙ্গে সমুদ্রের ধারে বন্ধুদের সঙ্গে পার্টি। বাদ যায়নি কোনও রসদই।

বিয়ের অনুষ্ঠান আপাতত শেষ। তবে ছোটখাটো হানিমুন সেরে নিচ্ছেন নুসরাত। কোথায় গিয়েছেন জানা নেই। তবে সেই ছবি পোস্ট করলেন নুসরাতের স্বামী নিখিল জৈন। ছবিতে দেখা যাচ্ছে, হেলিকপ্টারের ককপিটে বসে আছেন নিখিল। এ ছাড়া সঙ্গে রয়েছেন নুসরাত। সেই ছবিও পোস্ট করেছেন তিনি। সদ্য বিয়ের পরই সেই ছবিতে দেখা যাচ্ছে নুসরাতের কপালে সিঁদুর। আর এই নিয়ে শুধুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় হইচই। নুসরাতের কপালে সিঁদুর এটা যেন মানতেই পারছেন না ভক্তদের একাংশ।

নুসরাতের স্বামী তথা কলকাতার ব্যবসায়ী নিখিল জৈন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন। মোট তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। নুসরাতের সঙ্গে যে ছবিটি তুলেছেন, সেখানে অনেকেই কমেন্ট করছেন, নুসরাতের ঘাড়ে নাকি লাভ বাইটও দেখা যাচ্ছে। তবে নো মেক আপ লুকের এই সেলফিতেও সমান মোহময়ী নুসরাত।গত কয়েকদিনে নুসরাতের বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। বিয়েতে লাল লেহেঙ্গা পরেছিলেন তিনি। হোয়াইট ওয়েডিংয়ে তো তিনি যেন রূপকথার পরী।

এখন অবশ্য তাঁর পরিচয়টা শুধুই অভিনেত্রী নয়, সাংসদও। সুন্দরী-তরুণী সাংসদ হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আর সাংসদ হয়েই বিয়ের পিঁড়িতে বসেছেন নুসরাত। তাই তাঁর বিয়ে নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই।

১৮ জুন ছিল নুসরাতের মেহেন্দি ও পুল পার্টি। পাঁচতারা হোটেলের বিশাল পুলে ছিল পার্টি। সন্ধেয় বসে নাচ-গানের আসর। অর্থাৎ সঙ্গীত। সন্ধে থেকে শুরু হয়ে সারা রাত চলে সঙ্গীত। পরের দিন হলদি অর্থাৎ গায়ে হলুদের অনুষ্ঠান। দু’জনেই হলুদ রঙের ভারতীয় পোশাক পরেন।

হলদির দিন সন্ধ্যায় হয় ‘ফেরা’ বা বিয়ে। ভারতীয় রীতি মেনে হওয়া ওই অনুষ্ঠানে ভারতীয় পোশাক পরেন নুসরাত। ‘ফেরা’র পর রাতে হয় রিসেপশন, সঙ্গে আফটার পার্টি।স পরের দিন অর্থাৎ ২০ তারিখে হয় হোয়াইট ওয়েডিং। ঠিক যেভাবে ক্রিশ্চান মতে বিয়ে হয়, তেমনটাই হয় নুসরাত-নিখিলের বিয়ে।



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত