শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৮ এএম
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মাত্রাতিরিক্ত আবেদনের জন্য শাস্তি পেয়েছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ককে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।
সাউথ্যাম্পটনের রোজ বৌলে গত শনিবার রোমাঞ্চকর লড়াইয়ে ১১ রানে জেতে ভারত। ২২৫ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় উইকেটে হাশমতউল্লাহ শাহিদির সঙ্গে রহমত শাহর জুটি এগিয়ে নিচ্ছিল আফগানদের। এই জুটি ভাঙতে মরিয়া ছিলেন কোহলি।
জাসপ্রিত বুমরাহর বলে রহমতের বিপক্ষে আম্পায়ার একটি এলবিডব্লিউর আবদনে সায় না দিলে ভারত অধিনায়ককে অসন্তুষ্ট দেখাচ্ছিল।
আইসিসি এক বিবৃতিতে জানায়, আফগানিস্তান ইনিংসের ২৯তম ওভারে আম্পায়ার আলিম দারের দিকে আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে যান কোহলি।
ভারত অধিনায়ক নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
১৮ মাসের মধ্যে এ নিয়ে দুটি ডিমেরিট পয়েন্ট পেলেন কোহলি। গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রিটোরিয়া টেস্টে পেয়েছিলেন একটি ডিমেরিট পয়েন্ট।
দুই বছরের মধ্যে ডিমেরিট পয়েন্ট চার হলে একটি টেস্ট, অথবা দুটি ওয়ানডে, অথবা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে। যে সংস্করণ আগে আসবে শাস্তি হবে সেই সংস্করণে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত