শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৪ এএম
আফগানিস্তানের বিপক্ষে ধীরগতির ব্যাটিংয়ের জন্য মহেন্দ্রে সিং ধোনি ও কেদার যাদবের সমালোচনা করেছেন শচীন টেন্ডুলকার। স্পিনের বিপক্ষে ব্যাটসম্যানদের দুর্বলতাও ফুটে উঠেছে তাঁর চোখে।
গত শনিবার সাউদাম্পটনে বড় অঘটনের হাত থেকে বেঁচে গিয়েছে ভারত। বিরাট কোহলি বাহিনীকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল আফগানিস্তান। শেষ পর্যন্ত ১১ রানের জয়ে ঘাম দিয়ে জ¦র ছাড়ার মতো অবস্থা হয়েছে ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদের। কিন্তু ম্যাচটা এমন পরিস্থিতিতে যাবেই-বা কেন! প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে বড় পুঁজি এনে দিতে না পারার জন্য ব্যাটসম্যানদের দায়ী করেছেন শচীন টেন্ডুলকার। আলাদা করে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের সমালোচনা করেছেন বিশ্ব ক্রিকেটের এই কিংবদন্তি।
সাধারণত কারও সমালোচনা করতে দেখা যায় না টেন্ডুলকারকে। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা মিডিয়ার প্রশ্নবাণের সামনেও নিজেকে সামলে রাখেন। কিন্তু আফগানদের বিপক্ষে হতশ্রী ব্যাটিং মুখের তালা খুলতে বাধ্য করেছে তাঁকে। বিশেষ করে লোয়ার অর্ডারে অভিজ্ঞ ধোনি ও যাদবের ধীরগতির ব্যাটিংয়ে চটেছেন লিটল মাস্টার। এ ছাড়া স্পিনের বিপক্ষে ব্যাটসম্যানরা ভালো করতে পারছে না বলে আফসোসে পুড়ছেন।
৩১তম ওভারে দলীয় ১৩৫ রানে অধিনায়ক কোহলি ফিরে যাওয়ার পরে রানের গতি কমে আসে ভারতের। পঞ্চম উইকেট জুটিতে ৫৭ রান এসেছে ৮৪ বলে। জুটিটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ হলেও ধীরগতির হওয়ায় টেন্ডুলকারের মন ভরাতে পারেনি। ৫ নম্বরে ক্রিজে আসা ধোনি ৫২ বলে করেছেন ২৮ রান, ধোনির মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের নামের সঙ্গে যা বড্ড বেমানান। কেদার ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ (৫২) করলেও বল খেলেছেন ৬৮টি।
দলের প্রয়োজনে সে সময়ে স্কোর বোর্ডে রান জমা করার তাড়া ছিল। কিন্তু চাহিদা অনুযায়ী ধোনি ও যাদবের ব্যাট আক্রমণাত্মক না হওয়ায় নিজের বিরক্তি আড়াল করতে পারেননি টেন্ডুলকার, ‘আমি কিছুটা হতাশ। আমাদের ব্যাটিং আরও ভালো হতে পারত। কেদার আর ধোনির জুটি দেখে আমি খুশি নই। তারা ধীরগতিতে ব্যাট করেছে। স্পিনের বিরুদ্ধে ৩৪ ওভার ব্যাটিং করে আমরা মাত্র ১১৯ রান করেছি। বোঝা যাচ্ছে আমরা স্পিনে বেশ দুর্বল।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত