ব্রাজিলের অন্যতম সেরা ম্যাচ : তিতে

bcv24 ডেস্ক    ১০:২৪ পিএম, ২০১৯-০৬-২৩    666


ব্রাজিলের অন্যতম সেরা ম্যাচ : তিতে

পেরুকে গুঁড়িয়ে দেওয়া ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্সকে এই দলের অন্যতম সেরা বলে মনে করছেন ব্রাজিল কোচ তিতে।

সাও পাওলোয় বাংলাদেশ সময় শনিবার রাতে পেরুকে ৫-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের সেরা হয় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ে পাঁচ গোলদাতা কাসেমিরো, রবের্তা ফিরমিনো, এভেরতন, দানি আলভেস ও উইলিয়ান।

বলিভিয়াকে ৩-০ গোলে হারানো এবং ভেনেজুয়েলার সঙ্গে ড্র করা ম্যাচে সমর্থকদের মন ভরাতে পারেনি ব্রাজিল। কৌতিনিয়ো-জেসুসরা শুনেছিলেন দুয়ো। পেরুর বিপক্ষে ছন্দময় খেলার প্রতিশ্রুতি পূরণের তৃপ্তি অনুভব করার কথা জানান ব্রাজিল কোচ।

“এটা ছিল আমাদের অন্যতম সেরা একটা ম্যাচ। ভালো মাঠ ভালো পারফরম্যান্স করতে সাহায্য করে।”

“ম্যাচপ্রতি গড়ে আমরা ৬০০ পাস দিয়েও বেশি গোল করতে পারছিলাম না। আজ কার্যকারিতার দিক দিয়ে আমরা উন্নতি করেছিলাম।”

প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া দলকে ধারাবাহিকতা ধরে রাখার তাগাদা দিয়েছিলেন বলেও জানান তিতে।

“অবশ্যই আমাদের এই খেলা চালিয়ে যেতে হবে। বিরতির সময় ছেলেদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছিলাম।”

“একই গতিতে আমাদের এগিয়ে যেতে হবে। কেননা, এটাই আমাদের বৈশিষ্ট্য এবং অবশ্যই এটা আমাদের আত্মবিশ্বাস জোগায়।”

তিতের হাত ধরে নবম শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে ব্রাজিল। কোচও দিলেন মন ভরানো ফুটবল খেলে লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি।

“আমরা এখানে খেলছি জয়ের জন্য এবং আমরা ভালো ফুটবল উপহার দিতে চাই।”

“আমরা নিজেদের সেরাটা খেলতে চাই এবং এটা নিয়ে আমরা সুখী। আমরা সবসময় কাজের তৃপ্তি পেতে চাই এবং ভালো-মন্দ যাই করেছি, সেটা মেনে নিতে চাই।”

গোলদাতার তালিকায় গাব্রিয়েল জেসুসও নিজের নাম ওঠাতে পারতেন। কিন্তু ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড পেনাল্টি থেকে গোল করতে পারেননি।

“জেসুস গোল করতে না পারায় আমি দুঃখ পেলাম। কেননা, সে অনেক খেলেছিল। যেভাবে সে খেলেছে, তা নিয়ে তাকে খুব গর্বিত হওয়া উচিত।”

ম্যাচ শেষে অধিনায়ক দানি আলভেসও জানালেন উন্নতির ধারায় রয়েছে ব্রাজিল।

“প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে, দ্বিতীয় থেকে তৃতীয় ম্যাচে আমরা উন্নতি করছি।”

“একটা গোল করতে পারলে আপনি শান্ত থাকবেন এবং ম্যাচের বাকিটা সময়ের জন্য ওই গোল আপনাকে ধারাবাহিকতা এনে দিবে। আপনি গোল করতে না পারলে দলের মধ্যে শঙ্কা তৈরি হতে পারে।”



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত