শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৭ এএম
ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০ ওভার ক্রিকেট বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন পেসার মোহাম্মদ সামি। চলতি বিশ্বকাপে গতকাল প্রথম খেলতে নেমেই সাউদাম্পটনের রোজ বোল-এ আফগানিস্তানের বিপক্ষে ১১ রানে ভারতের জয় পাওয়া ম্যাচে শেষ ওভারে হ্যাটট্রিক করেন এ পেসার।
চলতি আসরের প্রথম এবং বিশ্বকাপ ইতিহাসে চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করলেন ২৮ বছর বয়সী সামি। ভারতের প্রথম চার ম্যাচে সুযোগ পাওয়া সামি ভুবনেশ্বর কুমারের ইনজুরির সুবাদে গতকাল সেরা একাদশে জায়গা পান।
সামি নির্ধারতি ১০ ওভার বোলিং করে একটি মেডেনসহ ৪০ রানে ৪ উইকেট হযরতউল্লাহ জাজাই (১০), মোহাম্মদ নবী (৫২), আফতাব আলম (১০) এবং মুজিব উর রহমানকে আউট করেন।
তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ ওভারে বেশ আতঙ্কিত মনে হয়েছে ভারতকে। শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন পড়ে ১৬ রান। এমন অবস্থায় স্ট্রাইকে থাকা নবী ছিলেন হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে।
সামির প্রথম বলে বাউন্ডারি হাকিয়ে নবী ওয়ানডে ক্যারিয়ারে ১৩তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। একটি ডট বল হওয়ার পর তিন বলে সামি নবী, আলম, ও মুজিবকে আউট করলে এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয়ে যায় ভারতের। জয়ের জন্য ২২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২১৩ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
এর আগে ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় বোলার হিসেবে প্রথম হ্যাটট্রিক করেন চেতন শর্মা।
বিশ্বকাপে হ্যাটট্রিক করা এলিট ক্লাবের দশম সদস্য হলেন সামি।
ম্যাচ শেষে সামির প্রশংসা করে অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘সকলেই সুযোগের জন্য অপেক্ষা করে। সামি আজ দারুন খেলেছে, আজকে সবচেয়ে বেশি বল ঘুরিয়েছে।’
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে ভারতীয় দল ৫০তম জয়ের দেখা পেল।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত