সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৩:২১ এএম
গ্র্যাজুয়েশন শেষে মনের মতো চাকরি খুঁজছিলেন জয়েশ প্যাটেল। কিন্তু চাকরি পাওয়ার আগেই ভয়াবহ এক দুর্ঘটনায় চোখের জ্যোতি হারিয়ে ফেলেন তিনি। সেই সঙ্গে হারিয়ে যায় তার ক্যারিয়ার গড়ার স্বপ্নও। ছেলেকে যেন তার স্বপ্ন হারাতে না হয়, তাই নিজের কিডনি বিক্রি করে সন্তানকে ডাক্তার বানানোর পরিকল্পনা করেছেন জয়েশ।
বার্তা সংস্থা এএনআই জানায়, ভারতের গুজরাট রাজ্যের সুরাট জেলার উপসাল গ্রামের অধিবাসী জয়েশ ও তার পরিবার। ১৯৯৫ সালে স্নাতক শ্রেণির পাঠ চুকিয়ে চাকরি খুঁজতে শুরু করেন তিনি। স্বপ্ন ছিল, ভালো কোনো চাকরি নিয়ে দরিদ্র পরিবারের পুরো ভার কাঁধে নেবেন। খুচরো আয়ে আর চলছে না। কিন্তু ভাগ্য যেন অন্যকিছু ভেবে রেখেছিল গ্রামের দরিদ্র আদিবাসী অঞ্চলের এই স্বপ্নাতুর মানুষটির জন্য। চাকরি পাবার আগেই সড়ক দুর্ঘটনায় অন্ধ হয়ে যান জয়েশ প্যাটেল। ফলে তিনি পুরোপুরি অন্যান্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এদিকে তার পরিবারের জন্য জীবনধারণও হয়ে ওঠে খুব বেশি কষ্টের। পরিবারের খরচ চালানোর পুরো দায়িত্ব গিয়ে পড়ে জয়েশের স্ত্রীর কাঁধে।
দু’বেলার খাবার জোটানোই সেই থেকে তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে। কিন্তু সবকিছুর পরও ছেলে সাহিল বাড়ির কাছের একটি স্কুলে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে লেখাপড়া করানোর সিদ্ধান্ত নেন জয়েশ। লেখাপড়ার প্রতি প্রচন্ড আগ্রহী সাহিলও দশম শ্রেণিতে বোর্ড পরীক্ষায় ৯০.৫৯ শতাংশ নম্বর অর্জন করে আগের স্কুলের চেয়ে কিছুটা বেশি ব্যয়বহুল নতুন স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। কারণ তার আগের স্কুলে বিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ ছিল না। আর সাহিলের স্বপ্ন সে চিকিৎসক হবে।
এ পর্যন্ত মেধাবী সাহিলের শিক্ষকরা তাকে যতভাবে সম্ভব সহায়তা করে এসেছেন। তবুও তার পড়াশোনার পুরো ব্যয়ভার চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। আর এজন্যই নিজের কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন জয়েশ প্যাটেল। ‘‘আমি সবসময়ই জানতাম, আমার ছেলে খুব মেধাবী। সে ক্লাস টেনের বোর্ড পরীক্ষায় খুব ভালো ফল করেছিল। সে ডাক্তার হতে চায়, কিন্তু তার এই স্বপ্নের আর্থিক যোগান দেয়ার সামর্থ্য আমার নেই।’’ ‘যেহেতু আমি ১০ বছর আগে আমার চোখ হারিয়েছি, আমার স্ত্রীই এতদিন ধরে সংসার চালাচ্ছে। তাই আপাতত আমার ছেলের স্বপ্ন পূরণের জন্য কিডনি বিক্রি করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই,’ এনএনআই’কে দেয়া সাক্ষাতকারে বলেন জয়েশ।
বিভিন্ন জায়গায় আবেদন করলেও এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পায়নি জয়েশের পরিবার।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত