সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৩:২০ এএম
ইস্টার হামলার পর দেশজুড়ে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে শ্রীলঙ্কা সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা গত শুক্রবার মধ্যরাত থেকে জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বৃদ্ধির আদেশ জারি করেছেন।
এপ্রিলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় প্রাণ হারায় তিন শতাধিক মানুষ।
গত শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বোমা হামলার সঙ্গে জড়িত অধিকাংশ নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে জঙ্গি হামলার হুমকি হ্রাস পেলেও অবশিষ্ট সন্দেহভাজনদের খোঁজে অভিযান চলমান থাকায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। এখন দেশটির নিরাপত্তা বাহিনীগুলো আরও এক মাসের জন্য জরুরি ক্ষমতা ব্যবহার করতে পারবে।
আইনানুযায়ী জরুরি ক্ষমতার কারণে শ্রীলঙ্কার পুলিশ ও সামরিক বাহিনী আদালতের নির্দেশ ছাড়াই সন্দেহভাজন যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারছে এবং ওই হামলার পর এ পর্যন্ত শতাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। প্রেসিডেন্ট সিরিসেনা বলেছেন, “জনগণের নিরাপত্তার স্বার্থে, আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং জনগণের জরুরি সেবা ও সরবরাহ রক্ষণাবেক্ষণের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।”
শ্রীলঙ্কার হোটেল ও গির্জায় চালানো হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ হামলার জন্য দেশটির স্বল্প পরিচিত দুটি গোষ্ঠী তাওহীদ জামাত (এনটিজে) ও জামাতি মিল্লাতু ইব্রাহিমকে দায়ী করেছে। জরুরি আইনের অধীনে দুটি গোষ্ঠীকেই নিষিদ্ধ করা হয়েছে ও তাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত