দুর্বৃত্তদের গুলিতে ভারতীয় সাংবাদিক মিতালি আহত

bcv24 ডেস্ক    ১০:৪৬ পিএম, ২০১৯-০৬-২৩    584


দুর্বৃত্তদের গুলিতে ভারতীয় সাংবাদিক মিতালি আহত

ভারতের দিল্লিতে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন মিতালি চান্দোলা নামের এক সাংবাদিক। দিল্লি পুলিশকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শনিবার মধ্যরাতে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় মিতালিকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি আশঙ্কামুক্ত। 

গত শনিবার রাতে নয়ডার বাসিন্দা মিতালি বসুন্ধরা এসক্লেভের সামনে দিয়ে নিজের গাড়ি হুন্ডাই আই ২০ চালিয়ে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে বারোটার দিকে হঠাৎ একটি মারুতি সুইফট পথ আটকে দাঁড়ায়।  তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায় দুর্বৃত্তরা। 

পুলিশ সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানায়, একটি গুলি গাড়ির সামনের উইন্ডস্ত্রিন ভেঙে দেয়। অন্যটি এসে লাগে মিতালির হাতে। মিতালি পুলিশকে জানিয়েছেন, পালানোর আগে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে পচা ডিমও ছুড়ে মারে।  গুরুতর আহত মিতালিকে ভর্তি করা হয় ধরমশালা হাসপাতালে। তিনি এখন আশঙ্কামুক্ত। কী কারণে মিতালির ওপর হামলা হলো সে ব্যাপারে এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, কারা, কেন এভাবে সাংবাদিক মিতালিকে আক্রমণ করল তা জানতে তদন্ত শুরু হয়েছে। 

পুরনো শত্রুতার জেরে এই হামলা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক বিবাদের জেরে হামলার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে মিতালি জানিয়েছেন, পরিবারের সঙ্গেও তার সম্পর্ক ভালো যাচ্ছে না। পুলিশ কর্মকর্তা জশমিত সিং বলেন, ‘মিতালির হাতে গুলি লেগেছে। আপাতত বিপদমুক্ত তিনি। 

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সম্ভবত পারিবারিক বিবাদের জেরেই এই হামলা হয়েছে।’ অভিযুক্তদের ধরতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, ২০০৮ সালে একইভাবে রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছিলেন ২৬ বছরের সাংবাদিক সৌম্য বিশ্বনাথন। মিতালির মতোই তিনিও দিল্লি দক্ষিণের বসন্তকুঞ্জ দিয়ে সেসময় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। 



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত