বগুড়া-৬ উপনির্বাচন আজ

bcv24 ডেস্ক    ১১:২০ পিএম, ২০১৯-০৬-২৩    565

বগুড়া-৬ উপনির্বাচন আজ

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনের ভোট আজ সোমবার। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪১টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। গতকাল রোববার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং অফিসারের হাতে নির্বাচনি বিভিন্ন সরঞ্জাম তুলে দেন সহকারী রিটার্নিং অফিসার।

বগুড়া জেলা সিনিয়র জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ জানান, বগুড়া-৬ আসনের শূন্য আসনের নির্বাচনী এলাকার ১৪১টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল রোববার নির্বাচনি এলাকার ১৪১টি কেন্দ্রে ইভিএমসহ ভোটের বিভিন্ন সরঞ্জাম পাঠানো হচ্ছে। এবারই প্রথম বগুড়া-৬ নির্বাচনি এলাকায় ইভিএম মাধ্যমে ভোট নেওয়া হবে। 

এর আগে, গত শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মক ভোটিং বা অনুশীলন ভোট অনুষ্ঠিত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ছয় জনের মধ্যে পাঁচ জন সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও মির্জা ফখরুল শেষ পর্যন্ত শপথ নেননি। তার শপথ নেওয়ার নির্ধারিত সময় শেষ হলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আসনটি শূন্য ঘোষণা করেন। পরে ২৪ জুন উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। 

নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী টি জামান নিকেতা, বিএনপি প্রার্থী জি এম সিরাজ। এছাড়াও জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিনহাজ মন্ডল ও সৈয়দ কবীর আহম্মেদ মিঠু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। তবে এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মিঠু সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, উপনির্বাচনে বগুড়ার ১৪১টি ভোটকেন্দ্রের ৯৬৫টি বুথে ইভিএমে ভোট নেওয়া হবে। বগুড়ার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ২০টি ওয়ার্ডকে নিয়ে গঠিত বগুড়া সদর নির্বাচনি এলাকায় মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৭৯০ জন, পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৬৪৮ জন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত