দুধ-দই বিক্রেতাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

bcv24 ডেস্ক    ১১:২১ পিএম, ২০১৯-০৬-২৩    578

দুধ-দই বিক্রেতাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

বাজারে থাকা সব ধরনের দুধ ও দই বিক্রেতা প্রতিষ্ঠানের নাম-ঠিকানা আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামি দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) এই তালিকা জমা দিতে হবে। 

গতকাল রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ ফরিদুল ইসলাম। বিএসটিআইয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার সরকার এমআর হাসান (মামুন), দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। 

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

এর আগে, বাজারের সব ধরনের তরল দুধ ও দই পরীক্ষা করে একমাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য গত ১৫ মে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তারই আলোকে গতকাল রোববার আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইনজীবী ফরিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে গতকাল পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও সেটি দাখিল করা সম্ভব হয়নি। 

এ কারণে আদালত ফের প্রতিটি প্রতিষ্ঠানের নাম-ঠিকানা দাখিলের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, দুধ-দইয়ে অণুজীব, কীটনাশক ও সীসার উপস্থিতির বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আজ (রোববার) দিন নির্ধারিত ছিল। কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ ফরিদুল ইসলাম ও সংস্থাটির দায়িত্বে থাকা খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এস এস এম জুবেরি প্রতিবেদন জমা দিতে সময় চান। অন্যদিকে, বিএসটিআইয়ের আইনজীবী ব্যারিস্টার সরকার এম আর হাসান (মামুন) ও সংস্থাটির উপপরিচালক প্রকৌশলী মো. নুরুল ইসলাম আদালতকে জানান, তাদের আংশিক প্রতিবেদন প্রস্তুত। 

তারা মোট ১৮টি পাস্তুরিত দুধের জন্য লাইসেন্স দিয়েছেন, অন্যগুলোর দায়িত্ব তাদের নয়। সেগুলোর দায়িত্ব কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের। তাদের লাইসেন্স দেওয়া ১৮টি কোম্পানির নাম আদালতে জমা দিয়েছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, আদালত বিএসটিআইয়ের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি। এ সময় আদালত বলেন, প্রফেসর শাহনিলা ফেরদৌসী ৩১টি পাস্তুরিত দুধের কোম্পানির নাম পেয়েছেন, আপনারা পাচ্ছেন না কেন? যাদের লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? আগামি ১৫ জুলাই লাইসেন্সবিহীন কোম্পানির নামসহ আপনাদের পরীক্ষার প্রতিবেদন এবং যেসব কোম্পানির দায়িত্ব আপনাদের নয় বলে দাবি করছেন, সে বিষয়ে হলফ করে জানান।

গত ১০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘গাভির দুধ ও দইয়ে অ্যান্টিবায়োটিক, কীটনাশক, সিসা!’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাভির দুধে (প্রক্রিয়াজাতকরণ ছাড়া) সহনীয় মাত্রার চেয়ে বেশি কীটনাশক ও নানা ধরনের অ্যান্টিবায়োটিকের উপাদান পাওয়া গেছে। পাওয়া গেছে বিভিন্ন অণুজীবও। 

একই সঙ্গে প্যাকেটজাত গাভির দুধেও অ্যান্টিবায়োটিক ও সিসা পাওয়া গেছে মাত্রাতিরিক্ত। বাদ পড়েনি দইও। দুগ্ধজাত এই পণ্যেও মিলেছে সিসা।

সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির (এনএফএসএল) গবেষণায় এসব ফলাফল উঠে এসেছে। সংস্থাটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আর্থিক সহায়তায় গাভির খাবার, দুধ, দই ও প্যাকেটজাত দুধ নিয়ে এই জরিপের কাজ করেছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত