বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১১:৪৬ এএম
বনানীর ফারুক-রূপায়ন (এফআর) টাওয়ারে আগুনের ঘটনায় ভবনটির অন্যতম মালিক রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল জামিন পেয়েছেন। গতকাল রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মুকুল। জামিন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছীর আহসান চৌধুরী তার জামিন মঞ্জুর করেন।
বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রকিবুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে আদালত ২০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেছেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন আবু সাঈদ। তিনি মুকুলের পক্ষে জামিনের আবেদন করেন। অন্যদিকে জিআরও রকিবুল জামিনের বিরোধিতা করেন। পরে বিচারক শুনানি নিয়ে আসামির জামিন মঞ্জুরের আদেশ দেন।
এর আগে, গত ১১ এপ্রিল এফআর টাওয়ারে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় ভবনটির বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভিরুল ইসলামের জামিন মঞ্জুর করেন আদালত। পরে গত ৭ মে এফআর টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুককেও জামিন দেন আদালত।
গত ২৮ মার্চ দুপুরে বনানীর ওই ভবনের অষ্টম তলায় আগুন লাগে। এতে ২৬ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিল্টন দত্ত বাদী হয়ে দন্ডবিধির ৪৩৬/৩০৪(ক)/৪২৭/১০৯ ধারায় মামলা করেন। এজাহারে এস এম এইচ আই ফারুক ও তাসভীরুল ইসলাম ছাড়াও রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলকে আসামি করা হয়।
এর মধ্যে ফারুক ও তাসভীরুলকে পুলিশ গ্রেফতার করলেও মুকুলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত