সেশেলসের প্রেসিডেন্টের পানির নিচ থেকে সাগর রক্ষার আহ্বান

bcv24 ডেস্ক    ০৮:০০ পিএম, ২০১৯-০৪-১৫    527


সেশেলসের প্রেসিডেন্টের পানির নিচ থেকে সাগর রক্ষার আহ্বান

ভারত মহাসাগরের অতলে নেমে বিশ্বের সাগরগুলো রক্ষার আহ্বান জানিয়েছেন সেশেলস দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ড্যানি ফোরে।

সমুদ্র সমতল থেকে ১২৪ মিটার (৪০৬ ফুট) গভীরে নেমে সেখান থেকে সম্প্রচারিত এক বক্তব্যে ফোরে সুস্থ্য সাগর ‘মানবজাতির টিকে থাকার জন্য অপরিহার্য’ বলে মন্তব্য করেন, খবর বিবিসির।  

মহাসাগরের গভীরে গবেষণারত ব্রিটিশ বিজ্ঞানীদের নেতৃত্বাধীন এক অভিযানে যোগ দিয়ে অনন্য এই নজির স্থাপন করেন ফোরে।  

গত বছর ভারত মহাসাগরের বিশাল একটি এলাকাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে সেশেলস। আয়তনে ওই এলাকটি প্রায় ‘গ্রেট ব্রিটেনের সমান’ বলে জানিয়েছে বিবিসি।

স্বচ্ছ উপাদানে তৈরি একটি গোলাকার গবেষণা সাবমেরিনে করে সাগরতলে নেমেছিলেন ফোরে। এ সময় তার পরনে ছিল সেশেলস লেখা একটি টি-শার্ট ও হাফ প্যান্ট। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, “মহাসাগরগুলো আমাদের গ্রহের স্পন্দিত নীল হৃদয়।”

মহাসাগরগুলো আগে কখনও এমন হুমকির মুখে পড়েনি বলে জানান তিনি।

তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের মাধ্যমে পরিবেশের ওপর যে গুরুতর প্রভাব পড়েছে আমাদের তা সামাল দিতে হবে। আমি বিস্ময়কর বন্যপ্রাণীদের দেখতে পাই, তাদেরও সুরক্ষা দরকার।  বছরের পর বছর ধরে আমরা এসব সমস্যার সৃষ্টি করেছি, আমাদের অবশ্যই এগুলোর সমাধান করতে হবে এবং সবাইকে একসঙ্গে তা করতে হবে।” 

মহাসাগরের তলদেশ থেকে সেশেলসের প্রেসিডেন্টের এ বক্তব্য সম্প্রচার নেকটন মিশনের অভিযানের অংশ ছিল। এই মিশন সেশলস দ্বীপপুঞ্জের চারদিকের সাগরের গভীর অংশগুলোতে অভিযান চালাবে। 

২০২০ সালের মধ্যে দেশটির জাতীয় জলসীমার ৩০ শতাংশ রক্ষার প্রকল্পে জনসমর্থন পাওয়ার উদ্দেশ্যে প্রচারণাটি চালানো হয়।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত