বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১০:৪৪ এএম
ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেছেন, সরকারি এবং বেসরকারি পর্যায়ে বাংলাদেশের মুসলমানদের হজ পালনে ব্যয় ভারতের মুসলমানদের চেয়ে কম। গতকাল রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে হাজী মো. সেলিমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে সংসদকে ধর্মমন্ত্রী এতথ্য জানান। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেন, ‘২০১৮ সালের তথ্যানুযায়ী আমাদের পাশের দেশ ভারতের মুসলমানদের সরকারি ব্যবস্থাপনার হজের ব্যয় ছিল অঞ্চলভেদে ২ লাখ ৪৬ হাজার থেকে ২ লাখ ৮৫ হাজার রুপি, যা বাংলাদেশি টাকায় ৩ লাখ ৪৫ হাজার ৮৪১ টাকা। সেইসঙ্গে বেসরকারি ব্যবস্থাপনার হজে ব্যয় হতো ৪-৫ লাখ রুপি। অথচ ওই বছরে বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-বি এর হজের ব্যয় ছিল ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ হাজার টাকা এবং প্যাকেজ-এ এর ব্যয় ছিল ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজের ব্যয় ছিল ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা।
তিনি আরও বলেন, ‘এখন হজযাত্রীদের ব্যয় আরও কমানোর চেষ্টা করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে অন্যান্য বছরের মত ২০১৯ সালে বিমান ভাড়া ১০১৯৮ টাকা কমিয়ে ১ লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ’
সংসদ সদস্য মো. মোজাফফর হোসের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘প্রতি বছরই পবিত্র হজ গমনে ইচ্ছুক অনেকে বিমানের টিকিট না পেয়ে ফিরে যায়- কথাটি ঠিক নয়। ২০১৮ সালে নিবন্ধিত সকল হজযাত্রী পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন। তবে ২০১৭ সালে এ ধরনের অনিয়মের কারণে সংশ্লিষ্ট হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ’
এছাড়া মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, সারা দেশে ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিকেন্দ্র স্থাপনের কাজ ২০২০ সালের মধ্যে শেষ হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত