জামায়াত নেতার জানাজায় সংঘাত: ১২১ জনের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

bcv24 ডেস্ক    ০৭:৫৮ এএম, ২০১৯-০৬-২৪    221

জামায়াত নেতার জানাজায় সংঘাত: ১২১ জনের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

জামায়াত নেতার জানাজায় সংঘাতের ঘটনায় জামায়াত-শিবিরের ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করে মামলা করেছে ছাত্রলীগ। মামলায় অভিযোগ করা হয়েছে, জানাজায় অংশ নেওয়ার নামে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা চট্টগ্রাম সরকারি কলেজের একটি ছাত্রাবাস দখলে নেওয়া চেষ্টা করেছিল। গতকাল রোববার সকালে চট্টগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য সাফায়েত হোসেন রাজু বাদী হয়ে নগরীর চকবাজার থানায় মামলাটি দায়ের করেছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘বেআইনি জনতাবদ্ধ হয়ে হত্যার উদ্দেশে ভোতা ও ধারালো অস্ত্রে সাধারণ ও গুরুতর জখমের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। দন্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’

গত শনিবার দুপুরে চট্টগ্রাম সরকারি কলেজের মাঠে (প্যারেড মাঠ) জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরীর নামাজে জানাজাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখার আইন ও ট্রাস্ট বিষয়ক সম্পাদক আ ন ম জোবায়েরকে (২৯) ধরে পুলিশের হাতে তুলে দেন।

মুমিনুল হক চৌধুরী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর শ্বশুর। মুমিনুল হকের মেয়ে অর্থাৎ নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

মামলার এজাহারে বলা হয়েছে, জানাজায় অংশ নেওয়ার সুযোগে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবৈধভাবে চট্টগ্রাম কলেজের বিভিন্ন ছাত্রাবাসে সিট দখল করতে পারে বলে খবর ছিল ছাত্রলীগের কাছে। সেটা ঠেকাতে ছাত্রলীগের নেতাকর্মীরা শেরে বাংলা ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছিল। এ সময় জানাজা থেকে এসে শিবিরের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে।

চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক মাহমুদ বলেন, ‘জানাজার নামে হোস্টেল দখলের উদ্দেশে ছাত্রশিবিরের সন্ত্রাসী প্যারেড মাঠে এসেছিল। তাদের এই সুযোগ করে দিয়েছে কলেজ প্রশাসন। আমরা হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। কলেজ প্রশাসনকেও শিবির তোষণের জন্য জবাবদিহি করতে হবে।’

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত