সোনা বৈধ করার সময় আর বাড়বে না : এনবিআর

bcv24 ডেস্ক    ০৮:০০ এএম, ২০১৯-০৬-২৪    276

সোনা বৈধ করার সময় আর বাড়বে না : এনবিআর

ব্যবসায়ীদের কার কাছে কী পরিমাণ সোনা আছে, তার ঘোষণা আগামি ৩০ জুনের মধ্যেই দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতি ভরি স্বর্ণ এক হাজার টাকা কর দিয়ে বৈধ করার সুযোগ ওই সময়ের পর আর থাকবে না বলে জানিয়ে দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া। 

গতকাল রোববার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রথমবারের মতো শুরু হওয়া স্বর্ণ করমেলার উদ্বোধন অনুষ্ঠানে ব্যবসায়ীরা আরও সময় চাইলে তা নাকচ করে একথা জানান তিনি। স্বর্ণ করমেলা বাংলাদেশে এই প্রথম। নীতিমালা না থাকার কারণে এতদিন ধরে হিসাবের বাইরে থাকা স্বর্ণ এই মেলার মাধ্যমে বৈধতার আওতায় আসবে বলে আশা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। 

বর্তমান সরকার স্বর্ণ নীতিমালা প্রণয়নের পর অপ্রদর্শিত সোনা বৈধ করার লক্ষ্যে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে তিন দিনের এই মেলা আয়োজন করেছে এনবিআর। ঢাকা বিভাগীয় কর অঞ্চলগুলোতে মেলা চলবে তিন তিন, বাকি বিভাগীয় শহরে দুদিন মেলা চলবে। গত ২৮ মে অপ্রদর্শিত সোনা বৈধ করার সুযোগ দিয়ে এসআরও জারি করে এনবিআর। চলতি ৩০ জুনের মধ্যে প্রতি ভরি স্বর্ণের জন্য এক হাজার টাকা, প্রতি ক্যারেট হীরার জন্য ৬ হাজার টাকা এবং প্রতি ভরি রুপার জন্য ৫০ টাকা কর দিয়ে অপ্রদর্শিত ধাতু ও রতœ বৈধ করা যাবে। 

এনবিআর চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবসায়ীরা স্বর্ণ নীতিমালার চেষ্টা করে আসছিলেন। শুধু এই ব্যবসাটির পরিচ্ছন্ন নীতিমালা ছিল না। কোত্থেকে স্বর্ণ আসে এবং কোথায় যায়, এর প্রকাশ্য কোনো ব্যাখ্যা কারও জানা ছিল না। বিমানবন্দরে প্রায় প্রতিদিনই কয়েক কেজি করে স্বর্ণের চালান ধরা পড়ত। যেহেতু নীতিমালা ছিল না, তাই কার কাছে কী পরিমাণ স্বর্ণ আছে, তা এতদিন সঠিকভাবে কোনো ঘোষণা কেউ দিতে পারেনি। যারা কর দেন, তারা টাকার অঙ্কে একটা কিছু ঘোষণা দিয়ে আসছিলেন। গত বছর অক্টোবরে স্বর্ণ নীতিমালা প্রণয়ন হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এই নীতিমালার উল্লেখযোগ্য দিক হল, সরকার এটি চাপিয়ে দেয়নি। এনবিআর-ব্যবসায়ী মিলে এই নীতিমালা তৈরি করেছে।

এখন থেকে স্বর্ণ লুকিয়ে রাখার সুযোগ থাকছে না বলে ব্যবসায়ীদের সতর্ক করে দেন মোশাররফ। যাদের কাছে অতিরিক্ত সোনা আছে, সেগুলো ঘোষণার বাইরে থেকে গেলে সেগুলো ইএফডি বা ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইসে ধরা পড়বে। আগামি ছয় মাসের মধ্যে এই মেশিন স্বর্ণের দোকান, হোটেল রেস্টুরেন্টে যাবে। 

সোনার বার আমদানিতে শুল্ক কমানোর বিষয়টি তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, রপ্তানির উদ্দেশ্যে স্বর্ণের কাঁচামাল আমদানি করলে বন্ড সুবিধা থাকবে। এনবিআর সদস্য কানন কুমার রায়, কর অঞ্চল-১ এর কমিশনার নাহার ফেরদৌসী, বাজুসের সভাপতি গঙ্গা চরণ মালাকার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত