টিআইবি ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন নতুন তিন সদস্য

bcv24 ডেস্ক    ০৮:২৯ এএম, ২০১৯-০৬-২৪    252

টিআইবি ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন নতুন তিন সদস্য

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ট্রাস্টি বোর্ডে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. পারভীন হাসান, লেখক ও সাংবাদিক আবুল মোমেন এবং অধ্যাপক ড. ফখরুল আলম। 

এ ছাড়া টিআইবির ন্যায়পাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। গতকাল রোববার টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান; বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবুল মোমেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ফখরুল আলম টিআইবির ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে গত ১৯ জুন বোর্ডের শততম সভায় যোগ দেন। 

এছাড়া, অধ্যাপক ড. পারভীন হাসান টিআইবির ট্রাস্টি বোর্ডের মহাসচিব নির্বাচিত হয়েছেন। তারা যথাক্রমে সেলিনা হোসেন, ড. এটিএম শামসুল হুদা ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন। মেয়াদ পূর্ণ হওয়ায় স¤প্রতি এই তিন সদস্য পদত্যাগ করেছেন। এদিকে, ট্রাস্টি বোর্ডের পদ ছাড়লেও ন্যায়পালের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি ড. এটিএম শামসুল হুদার স্থলাভিষিক্ত হয়েছেন। অধ্যাপক ড. পারভীন হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষক। বর্তমানে তিনি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য। 

শিক্ষাখাতে বিশেষ অবদানের জন্য তিনি পাক্ষিক ম্যাগাজিন ‘অনন্যা’ কর্তৃক ‘অনন্যা শীর্ষদশ ২০১৬’ পুরস্কারে ভ‚ষিত হন। ২০১৭ সালে একুশে পদকপ্রাপ্ত লেখক ও সাংবাদিক আবুল মোমেন বর্তমানে দৈনিক আমাদের সময় পত্রিকার সঙ্গে সম্পৃক্ত। এছাড়া, তিনি কর্মসূত্রে দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও দৈনিক ভোরের কাগজের সঙ্গে বিভিন্ন সময়ে জড়িত ছিলেন। কবিতা, গল্প ও ইতিহাসনির্ভর সমালোচনামূলক প্রবন্ধসহ শিশুতোষ বিষয় তার লেখার প্রধান উপজীব্য। তিনি শিশুদের জন্য ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফুলকি’-র প্রতিষ্ঠাতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. ফখরুল আলম বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিত্যের বিভিন্ন শাখায় লেখালেখির পাশাপাশি তিনি বাংলা কবিতা বিশেষ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ইংরেজিতে অনুবাদ করে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। 

তার অসামান্য অনুবাদ দক্ষতার জন্য ২০১২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও সার্ক সাহিত্য পুরস্কারে ভ‚ষিত হন। যুক্তরাষ্ট্রের ক্লেমন ইউনিভার্সিটি ও ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের অনেক খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি অধ্যাপনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

উল্লেখ্য, ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বোর্ডের অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট সুলতানা কামাল, চেয়ারপারসন; মাহফুজ আনাম, কোষাধ্যক্ষ। সদস্যরা হলেন সিনিয়র অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ, সৈয়দা রুহী গজনবী, এম হাফিজউদ্দিন খান, ড. আকবর আলি খান, আলী ইমাম মজুমদার ও পারভীন মাহমুদ এফসিএ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত