বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১০:৪৫ এএম
বগুড়া-৬ (সদর) শূন্য আসনে আজ সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া ভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল রোববার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, ‘আমি নির্বাচনের জন্য এখানে আসিনি। তবে যুক্তরাষ্ট্র সব সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে উৎসাহিত করে। কালকের (সোমবার) নির্বাচনে সবার জন্য শুভ কামনা থাকবে।’
সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে মার্কিন রাষ্ট্রদূত বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সঙ্গে দুপুর পৌনে ২টার দিকে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে রবার্ট মিলার বলেন, ‘রংপুরে আমেরিকা ও বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ সামরিক অনুশীলন চলছে। সেটি পরিদর্শনে আমি রংপুর যাচ্ছি। যেহেতু বগুড়ার ওপর দিয়েই রংপুর যেতে হচ্ছে তাই মনে করলাম এখানকার সবার সঙ্গে দেখা হবে।’
আজ সোমবার বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রথম ওই আসনের ১৪১টি কেন্দ্রের সবগুলোতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। স্থানীয় প্রশাসন এরইমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ, র্যাব ও আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে ৩ হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ১৫ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানিয়েছেন, আজ সোমবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, ‘এটি তার (মার্কিন রাষ্ট্রদূত) কার্টেসি ভিজিট। তিনি রংপুর যাচ্ছিলেন। যাওয়ার পথে এখানে এসেছিলেন।’ সোমবারের নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কোনও কথা হয়ে হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, ‘না, নির্বাচনের বিষয়ে কোন কথা হয়নি। তবে কালকের (সোমবার) নির্বাচনের বিষয়টি জানার পর তিনি উল্টো জানতে চেয়েছেন আমরা নিশ্চয় নির্বাচন নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি।’
ইভিএমে ভোট গ্রহণ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের আগ্রহ প্রসঙ্গে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, ‘বগুড়ায় যে ইভিএমে ভোট হচ্ছে সেটা তার জানা ছিল না। আমরাই তাকে ইভিএমে ভোট গ্রহণের কথা বলেছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত