নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

bcv24 ডেস্ক    ০৮:৪০ এএম, ২০১৯-০৬-২৪    540

নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সঙ্গে জননিরাপত্তা বিভাগের ছয়টি দফতর ও সংস্থার বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামনে যে চ্যালেঞ্জ আসছে সেগুলো মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই প্রতিনিয়ত পরিকল্পনা করছে। নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী সক্ষমতা দেখাচ্ছে। অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। সব ধরনের খবরকে প্রাধান্য দিয়ে তারা কাজ করে। শ্রীলংকায় একটা ঘটনা ঘটেছে, সে জন্য সরকার একটা সমন্বয় ব্যবস্থা নিয়েছিল। সবাই সজাগ ছিল বিধায় কোনো অঘটন ঘটেনি।

সরকার টার্গেট নিয়ে কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে  (রোববার) বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হলো। ২০২১ সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর পালন করবো। আমাদের নির্বাচনে যে টার্গেটগুলো ছিল তা বাস্তবায়নে কাজ করবো। আমাদের সফলতার হার ৯৭ শতাংশের ওপরে। কাজেই শতভাগ তেমন কিছু নয়।’

তিনি বলেন, ‘নিরাপত্তা একটা ব্যাপক কাজ। সব ধরনের নিরাপত্তার জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কাজ করছে। আমরা বহু চ্যালেঞ্জ ইতোমধ্যে মোকাবিলা করেছি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় নিরাপত্তা বিভাগকে তাদের সক্ষমতা, দক্ষতা এবং তাদের যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী তার ব্যবস্থা করেছেন বলেই যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সম্ভব হচ্ছে। ভবিষ্যতে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার, এনটিএমসি, অপরাধ ট্রাইব্যুনাল- সবাই তাদের কাজ সঠিকভাবে করবে বলেই আমরা মনে করি।’

দুর্নীতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্নীতি সব সময় ছিল। ভবিষ্যতে যাতে দুর্নীতি কমে যায়, তার একটা পরিকল্পনা রয়েছে। সেই কাজটি করছে সরকার। এজন্য স্বাধীন দুর্নীতি দমন কমিশন সৃষ্টি হয়েছে। তারা যে কাউকে তলব করছে। যেখানে দুর্নীতির আভাস পাই সেখানেই আমাদের বিভাগীয় প্রসিডিং হচ্ছে।’

তিনি বলেন, ‘যা যা করণীয় সব করছি। কেউই আইনের ঊর্ধ্বে নয়। যেই দুর্নীতি করবে, যেই আইন অমান্য করবে, অপরাধ অনুযায়ী তার শাস্তি হবে, বিচার হবে।’

নিরাপত্তা নিয়ে নানা ধরনের চ্যালেঞ্জ আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এই ধরনের ক্রাইম করে, তারা যথেষ্ট মেধা নিয়ে ক্রাইম করে। ইদানীং দেখছি সাইবার ক্রাইম বৃদ্ধি পেয়েছে। সেই জন্য আমরা সাইবার ক্রাইম ইউনিটকে শক্তিশালী করছি। আমাদের পুলিশের একটা ইউনিটই গঠন করেছি সাইবার ক্রাইম দমনের জন্য। আমাদের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল (এনটিএমসি) শক্তিশালী করা হয়েছে।’

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত