শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৫ এএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের প্রথম ম্যাচে ব্যর্থতার পর একাদশে জায়গা হারিয়েছিলেন হারিস সোহেল। শোয়েব মালিকের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এল সুযোগ। দুই হাতে কাজে লাগালেন হারিস। বিস্ফোরক ব্যাটিংয়ে প্রোটিয়াদের বিপক্ষে জয়ে সবচেয়ে বড় অবদান রেখে জিতে নিলেন ম্যাচ সেরার পুরস্কার।
লন্ডনের লর্ডসে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ রানের জয়ে সবচেয়ে উজ্জ্বল হারিস। ৫৯ বলে তিন ছক্কা ও নয় চারে ৮৯ রানের ইনিংসে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ২০১৪ সালে দুবাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে জিতেছিলেন প্রথমবার।
বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত নন হারিস। শুরুতে সময় নিতে পছন্দ করেন। পরেও যে খুব চড়াও হন এমন না। স্ট্রাইক রেট একশ ছাড়ায় কমই। সেই হারিস এ দিন শুরু থেকে খেললেন শট। বোলারদের ওপর চড়াও হয়ে বাড়ালেন রানের গতি। তবে দল তাকে বলেছিল ক্রিজে থিতু হয়ে যাওয়া বাবর আজমকে সঙ্গ দিতে।
“আমি ক্রিজে যাওয়ার সময় বলেছিল, বাবরের সঙ্গে জুটি গড়তে। ওকে নিয়ে দলকে এগিয়ে নিতে। ক্রিজে গিয়ে দেখলাম, বল একটু দেরিতে আসছে। এতে ঘাবড়ে যাইনি, নিজের সামর্থ্যে আস্থা রেখে খেলতে শুরু করি।”
“বাবর বারবার বলছিল, ‘আমাদের বড় ইনিংস খেলতে হবে।’ আমি ওকে বলি আমার টাইমিং ভালো হচ্ছে, আমি শট খেলতে থাকি। আমি এই সুযোগ কাজে লাগাতে উন্মুখ ছিলাম।”
এভাবেই স্বভাব বিরুদ্ধ ব্যাটিংয়ে ক্যারিয়ারে প্রথম দেড়শ স্ট্রাইক রেটের কোনো ইনিংস খেলেন হারিস। ৩১তম ওভারে ক্রিজে যাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান ৫০তম ওভারে ফেরার সময় লড়াইয়ের পুঁজি পেয়ে যায় পাকিস্তান। পরে বোলারদের সম্মিলিত চেষ্টায় সরফরাজ আহমেদের দল তুলে নেয় দ্বিতীয় জয়।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত