মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৯:০১ এএম
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোয় তিনটি শিশুসহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে।
শনিবার থেকে বজ্রঝড় ও শিলাবৃষ্টিসহ ব্যাপক একটি ঝড় যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাণ্ডব চালানোর পর পূর্ব উপকূলে বৃষ্টি ঝড়াচ্ছে বলে রোববার জানিয়েছে কর্তৃপক্ষগুলো, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
অ্যাঞ্জেলিনা কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার টেক্সাসের পোলকে ঝড়ে উপড়ে পড়া গাছ চাপায় একটি গাড়ি ভিতরে থাকা তিন ও আট বছর বয়সী দুই ভাইবোন নিহত হয়েছে।
একইদিন সন্ধ্যায় লুইজিয়ানার মনরোতে বৃষ্টির পানিতে উপচে পড়া ড্রেনের মধ্যে ডুবে ১৩ বছর বয়সী সেবাস্টিয়ান ওমর মার্টিনেজের মৃত্যু হয় বলে জানিয়েছেন উয়াশিটা প্যারিস শেরিফ দপ্তরের ডেপুটি গ্লেন স্প্রিংফিল্ড।
নিকটবর্তী ক্যালহুনে বন্যার পানিতে গাড়ি ডুবে ভিতরে থাকা এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছেন তিনি।
মিসিসিপির গভর্নর ফিল ব্রায়ান্ট জানিয়েছেন, শনিবার কয়েকটি টর্নেডো অঙ্গরাজ্যের ১৭টি কাউন্টিতে তাণ্ডব চালিয়েছে এবং এতে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
ওই এলাকার ২৬ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রবল ঝড়বৃষ্টির কারণে রোববার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে দুই হাজার ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের অধিকাংশ ঘটনাই শিকাগোর বিমানবন্দরগুলোতে, টেক্সাসের হিউস্টনে, নর্থ ক্যারোলাইনার শার্লোটে, পিটসবার্গ, কলম্বাস, ওহিওতে এবং পূর্ব উপকূলের বিমানবন্দরগুলোতে ঘটেছে বলে ফ্লাইটঅ্যাওয়ার ডটকমের তথ্যে জানা গেছে।
সোমবার সকাল পর্যন্ত ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনার অধিকাংশ এলাকা, ভার্জিনিয়া, পেলসিনভ্যানিয়া, মেরিল্যান্ড এবং ওহিও ও নিউ ইয়র্কের কয়েকটি অংশে টর্নেডোর সম্ভাবনা আছে বলে সতর্ক করা হয়েছে।
ওই এলাকাগুলোতে ঘন্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ঝড়সহ ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) ওয়েদার প্রেডিকশন সেন্টারের আবহাওয়াবিদ ডেভিড রথ।
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত ১০ কোটিরও বেশি লোক বিরূপ আবহাওয়ার ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছেন তিনি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত