কাতারকে হারিয়ে আত্মবিশ্বাস পাচ্ছেন মেসি

bcv24 ডেস্ক    ০৭:২৯ পিএম, ২০১৯-০৬-২৪    665


কাতারকে হারিয়ে আত্মবিশ্বাস পাচ্ছেন মেসি

কোপা আমেরিকার গ্রুপ পর্বে প্রথম জয়টি কাতারের বিপক্ষে পেয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি জানালেন, সামনের পথচলায় জয়টি তাদেরকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস জোগাবে।

পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় রোববার রাতে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ২-০ গোলে জিতে আর্জেন্টিনা। কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা ১৪ বারের চ্যাম্পিয়নরা দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়ের সঙ্গে ১-১ ড্র করেছিল।

চতুর্থ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে লাউতারো মার্তিনেস দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো।

স্কোরলাইনে আর্জেন্টিনার আক্রমণ আর অনেক সুযোগ পাওয়ার প্রতিফলন সেভাবে নেই। কাতারের বিপক্ষে ১৭টি শট নিয়ে দলটি পেয়েছে মাত্র দুই গোল। তবে ম্যাচ শেষে মেসি জানান দলের ভালো খেলার কথা।

“আমরা একটা ভালো ম্যাচ খেললাম এবং জিতলাম। এটাই গুরুত্বপূর্ণ। কিছু আত্মবিশ্বাস অর্জন করা এবং শান্ত থাকার জন্য আমাদের এরকম একটি ম্যাচের দরকার ছিল।”

“আরও ম্যাচ খেলতে থাকলে দল প্রতি ম্যাচেই উন্নতি করবে। কাতার ম্যাচটি সেদিক থেকেআমাদের জন্য ভালো ছিল।”

আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়া ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্তিনেস জানালেন মনোযোগ ধরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয়।

“প্রথম গোল করার পর আমাদের কেবল শেষ পর্যন্ত শান্ত থাকার দরকার ছিল এবং আমরা পরের ধাপে উঠলাম।”

“আমরা ভালো একটা দলের বিপক্ষে খেললাম; আমরা কোনো গড়বড় করতে পারতাম না।”

“এখন আমাদের মনোযোগ ধরে রেখে পরের ম্যাচ জিতে এগিয়ে যেতে হবে।”

১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকার ট্রফি জেতা আর্জেন্টিনা সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে রিও দে জেনেইরোতে বাংলাদেশ সময় আগামি শুক্রবার রাত ১টায় গ্রুপ ‘এ’ রানার্সআপ ভেনেজুয়েলার মুখোমুখি হবে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত