মেসিদের ওপর চাপ না দেওয়ার অনুরোধ কোচের

bcv24 ডেস্ক    ০৭:২৯ পিএম, ২০১৯-০৬-২৪    648


মেসিদের ওপর চাপ না দেওয়ার অনুরোধ কোচের

কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ওঠার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সাফল্যের জন্য তার দলকে চাপ না দিতে গণমাধ্যম ও সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় রোববার রাতে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে কাতারকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। তিন ম্যাচ একটি করে জয় ও ড্রয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে স্কালোনির দল।

কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়ের সঙ্গে ১-১ ড্র করেছিল।

চতুর্থ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে মার্তিনেস আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও আগুয়েরো। ম্যাচ শেষে দল ভালো খেলেছে দলে দাবি করেন স্কালোনি।

“মনে হচ্ছে ছেলেদেরকে প্রতি ম্যাচে যুদ্ধে যেতে হবে, কিন্তু চাপ থাকলে বিষয়টা জটিল হয়ে যায়। ছেলেদের প্রতি এই বার্তা থাকতে হবে যে, তারা টুর্নামেন্টে খেলার সময় আমরা সবাই এক পক্ষে আছি।”

“ঐক্যবদ্ধ থাকতে হবে-এই বার্তাটুকু আমি বিনীতভাবে দিতে চাই। কেননা, আমিই এ মুহূর্তে এই নৌকার কাণ্ডারি। আমার জন্য নয়, এই ছেলেদের জন্য এটা করুন।”

“যখন ছেলেরা চাপমুক্ত থাকে, তারা অন্যরকম ফুটবল খেলে, অন্যরকম অনুভব করে।”

দুই গোলদাতা আগুয়েরো ও মার্তিনেস ও আক্রমণভাগে তাদের সঙ্গে লিওনেল মেসির পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট আর্জেন্টিনা কোচ।

“আক্রমণভাগের তিনজন আগে এরকম ছোটেনি, মাঝমাঠের তিন জনও।”

“ম্যাচে কিছু মুহূর্তে কাতার আধিপত্য করতে শুরু করেছিল। তবে দল মাঝেমাঝে ভালো খেলায় আমরা খুশি এবং যৌক্তিকভাবে উন্নতির জায়গা আছে।”

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে রিও দে জেনেইরোতে বাংলাদেশ সময় আগামি শুক্রবার রাত ১টায় গ্রুপ ‘এ’ রানার্সআপ ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি কঠিন হবে বলেও শিষ্যদের সতর্ক করে দিয়েছেন স্কালোনি।

“ভেনেজুয়েলা কঠিন এক প্রতিপক্ষ হবে। চমৎকার একটা দল তারা। দীর্ঘদিন ধরে তারা ভালো খেলছে।”


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত