শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৫৮ এএম
সঞ্জয় লীলা বনসালির ছবি ‘মালাল’ দিয়ে বলিটাউনে পা রাখতে চলেছেন জাভেদ জাফরি ছেলে মীজান। তবে, এই প্রথম নয়! এর আগেও বড় পর্দায় দেখা মিলেছে মীজানের কিন্তু দর্শক তা বোঝেনি! এক নায়কের বডি ডাবল হিসেবে অভিনয় করেছিলেন তিনি!
আর কেউ নন, খোদ রণবীর সিংয়ের বডি ডাবল হিসেবে মীজানের প্রথম বড় পর্দায় হাতেখড়ি। গত বছরের সুপার ডুপার হিট ‘পদ্মাবত’ সিনেমায় আলাউদ্দিন খলজি ওরফে রণবীর সিংয়ের বডি ডাবল হিসেবে দেখা মিলেছিল মীজানের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মীজান জানান, ছবিতে দুটো দৃশ্যে রণবীর সিংয়ের বডি ডাবল হিসেবে তিনি অভিনয় করেন।
মীজানের ভাষায়, ‘ছবিতে আমি সঞ্জয় স্যরকে অ্যাসিস্ট করছিলাম। একদিন সেটে বসে আছি। শুনতে পেলাম, ইউনিটের বেশ কয়েকজন খুব চিন্তিত! আলোচনা শুনে বুঝলাম, তাদের টেনশনের মূল বিষয় রণবীর সিংয়ের অনুপস্থিতি। কোনও ব্র্যান্ড কমিটমেন্টের জন্য তিনি শুটিংয়ে আসতে পারেননি। সব শুনে সঞ্জয় স্যার শান্ত গলায় বললেন, ‘আমরা শুটিং করব এবং সবাইকে চমকে দিয়ে আমায় বললেন শুটগুলো দিতে।’ ৫ জুলাই মুক্তি পাচ্ছে ‘মালাল’। ট্রেলার ইতিমধ্যেই প্রশংসিত। মুম্বাইয়ের ব্র্যাকড্রপে গড়াতে থাকে ছবির চিত্রনাট্য। এখানে একজন ‘গলি কা গুণ্ডা’ চরিত্রে দেখা মিলবে মীজানের।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত