সৌদির আভা বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলায় নিহত ১, আহত ২১

bcv24 ডেস্ক    ০৮:১৩ পিএম, ২০১৯-০৬-২৪    636


সৌদির আভা বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলায় নিহত ১, আহত ২১

সৌদি আরবের আভা বেসামরিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় একজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। গতকাল হামলাটি চালানো হয় বলে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

এর আগে হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন জানায়, হুতিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আভা ও জিযান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে সৌদি জোট বলেছে, “ইরান-সমর্থিত হুতি মিলিশিয়ারা আভা বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালিয়ে এক সিরীয় নাগরিককে হত্যা ও ২১ বেসামরিককে জখম করেছে।” তবে জিযান বিমানবন্দরে হামলা হয়েছে কি না, তা নিশ্চিত করেনি তারা। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, আভা বিমানবন্দরের পার্কিং লটে ড্রোন হামলা চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইয়েমেন সীমান্ত থেকে ২০০ কিলোমিটার উত্তরের আভা বিমানবন্দর থেকে সৌদি আরবের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটগুলোতে বিমান চলাচল করে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে এবং এখন বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। চলতি মাসের প্রথমদিকে আভা বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন আহত হয়েছিল। ২০১৪ সালের শেষ দিকে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে। ওই সরকারকে ফের ক্ষমতায় বসাতে ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বাধীন পশ্চিমা-সমর্থিত সুন্নি জোট বাহিনী।

চার বছরেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে অন্তত ছয় হাজার ৮০০ জন বেসামরিক নিহত ও ১০, ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে ভাষ্য জাতিসংঘের। অপুষ্টি, অসুখ ও ভগ্নস্বাস্থ্যের মতো নিরাময় যোগ্য কারণে আরও কয়েক হাজার বেসামরিকের মৃত্যু হয়েছে। সৌদি সামরিক জোটের অবরোধে কারণে ইয়েমেন প্রায় দুর্ভিক্ষের প্রান্তে পৌঁছে গেছে। স¤প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর উত্তেজনা বৃদ্ধির মধ্যে সৌদি শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরানের মিত্র হুতিরা। ১৩ জুন আভা বিমানবন্দরে চালানো হামলায় ব্যবহৃত অস্ত্র হুতিদের ইরান সরবরাহ করেছে বলে অভিযোগ সৌদি আরবের। অপরদিকে তেহরান ও হুতিরা সৌদির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আভায় হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ইয়েমেনের রাজধানী সানা ও বন্দর শহর হোদেইদাহের আশপাশে হুতিদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

গতকাল ওয়াশিংটনের সৌদি দূতাবাস প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সৌদি আরব, আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র হুতিদের হামলা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত